মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সফল কাউন্সিলর আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, আমরা ৫০ তম বিজয় দিবস উদযাপন করছি।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের ত্যাগ-তিতিক্ষার পর আমরা বিজয় ছিনিয়ে এনেছি।
কিন্তু যারা আমাদের এই স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, যারা পাকিস্তানের প্রেতাত্মা হয়ে এদেশে কাজ করেছে তারাই ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবার এবং আত্মীয় স্বজনকে হত্যা করে এ দেশের মাটিকে কলঙ্কিত করেছিল এবং জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানিয়ে ভুল পথে ইতিহাসকে পরিচালিত করেছিল।
কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরেছেন।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে দুই শতাধিক প্রতিবন্ধীর মাঝে রান্না করা খাবার বিতরণ করেন আব্দুল্লাহ আল মামুন মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃবাবুল হোসেন মন্ডল, মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক মোঃআবদুল হালিম খান, কৃষকলীগ নেতা আবুল হাসনাত, গাছা থানা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ নবীন হোসেন,সদস্য সচিব সামসাদ খান রুবেল, কৃষকলীগ নেতা জুম্মান খান সহ আরো অনেকে।
দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এদিকে দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর প্রেসিডেন্সী কলেজের অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন মন্ডল, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আঃকুদ্দুস মোল্লা,কলেজের শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে বিজয় দিবসের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।