শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মহেশপুরে ভুল অ’পা’রে’শ’নে প্রসুতির মৃ’ত্যু
মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

Views: 1

ঝিনাইদহের মহেশপুরে আবারও ডাক্তারের ভুল অপারেশনে চম্পা খাতুনের (৩১) করুন মৃত্যু হয়েছে। নিহত চম্পা খাতুন মহেশপুর উপজেলার শাহাপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। নিহত চম্পা খাতুনের পরিবারের দাবি ডাক্তারের ভুল সিজার অপারেশনের কারনেই মৃত্যু হয়েছে।

নিহত চম্পা খাতুনের শাশুড়ী জানান, মঙ্গলবার সকালে সিজার অপারেশনের জন্য মহেশপুর প্রাইভেট হাসপাতালে চম্পা খাতুনকে ভর্তি করা হয়। পরে দুপুরে মহেশপুর প্রাইভেট হাসপাতালের মালিক সুভাষ কুমার ডাক্তার রাকিবুল ইসলাম ও ডাক্তার ফরহাদকে ডেকে নিয়ে চম্পা খাতুনের সিজার অপারেশন করানো হয়। সিজার অপারেশনের মাধ্যমে চম্পা খাতুন ছেলে সন্তানের জন্ম দেন। এ নিয়ে চম্পা খাতুনের ২ মেয়ে ও ১ ছেলে জন্ম হয়।

তিনি আরো জানান, এর কিছুদিনের মধ্যে চম্পা খাতুনের পেটে ইনফেকশন দেখা দিলে চম্পা খাতুনের পরিবারের লোকজন মহেশপুর প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের মালিক মালিক সুভাষ কুমার বলেন আবারও অপারেশন করানো লাগবে।

পরে অসুস্ত চম্পা খাতুনকে নিয়ে তার পরিবারের লোকজন বাড়ীতে চলে যান। বাড়ীতে নিয়ে আসার পর শুক্রবার দুপুরে চম্পা খাতুনের করুন মৃত্যু হয়।

নিহত চম্পা খাতুনের স্বামী আনোয়ার হোসেন জানান, আমি তো আর আমার স্ত্রীকে ফিরে পাবোনা। আমার ২ মেয়ে ও ১ ছেলে মা হারা হয়ে গেলো।

আমি ডাক্তার ও মহেশপুর প্রাইভেট হাসপাতালের মালিক সুভাষ কুমারের বিচার চায়।

মহেশপুর প্রাইভেট হাসপাতালের মালিক সুভাষ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমার এখান থেকে বাড়ী ফিরে যাওয়ার কয়েকদিন পরে সিজার অপারেশনের রোগী চম্পা খাতুনের পেটে ইনফেকশন হয়। এর জন্য আমি বা আমার ডাক্তার দায়ি না।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হেদায়েত বিন সেতু জানান, অপারেশনের কোন রোগী মারা গিয়েছে কি না আমার জানা নেই। তবে নিহত রোগীর পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে আমি আইন গত ব্যবস্থা নেব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update