বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন আ’ট’ক
জিয়াউর রহমান জিয়া মহেশপুর , ঝিনাইদহ / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

Views: 0

চোরাই পথে ভারতে যাওয়ার সময় ও চোরাই পথে ভারত থেকে দেশে আসার সময় বিজিবির সদস্যরা ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ১২ ঘন্টার অভিযানে নারী,পুরুষ,শিশু ও দালালসহ ৩৬ জনকে আটক করেছে। এ সময় সীমান্ত এলাকা থেকে ১টি প্রাইভেট কার উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সুত্রে জানাগেছে, সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিক্তিত্বে ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা মহেশপুর উপজেলার মাঠিলা, বাঘাডাঙ্গা,সামন্তা,খোশালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ জন নারী শিশু পাচারকারীর দালালসহ ৩৬জনকে আটক করেছে। আটক কৃতদের মধ্যে নারী ১২ জন,পুরুষ ১৫জন ও শিশু ৮জন রয়েছে।
এ ঘটনায় মহেশপুর থানায় পৃথক ভাবে ৫টি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update