শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

মাগুরায় নার্সারি করে সফল হুমায়ূন আহমেদ
বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরাঃ / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

Views: 0

ফুল ভালোবেসে বেসরকারি কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে নার্সারি ব্যবসায় সফল হয়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলার নিখড়হাটা গ্রামের যুবক মো. হুমায়ূন আহমেদ। তিনি ওই গ্রামের আব্দুল হামিদ মোল্লার জ্যেষ্ঠ পুত্র।

সফল নার্সারি ব্যবসায়ী হুমায়ূন আহমেদ জানান, তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে তিনি নিজের বাড়ির উঠানে প্রথমে কিছু ফুল, ফল ও সবজির চারা দিয়ে কাজ শুরু করেন। পরে ফুলের চারার চাহিদা বেড়ে যাওয়ায় ‘মিনহা নার্সারি’ নামে একটি সাইনবোর্ড টানিয়ে তিনি পুরোদমে ব্যবসা শুরু করেন। কঠোর পরিশ্রম করে হুমায়ূন আহমেদ ভ্যানে করে বিভিন্ন স্কুল-কলেজের সামনে এবং হাটবাজারে তার নার্সারিতে উৎপাদিত চারা বিক্রি করতে থাকেন। পরিবারে আট সদস্যের (বাবা, মা, স্ত্রী, সন্তানের পড়ালেখা) হাল ধরতে তিনি মহম্মদপুর সদরে আরও তিনটি নার্সারির শাখা তৈরি করেন। বর্তমানে উপজেলার জাঙ্গালিয়া সেতুর আশেপাশে মিনহা নার্সারির তিনটি শাখা রয়েছে।

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে মিনহা নার্সারিতে সকল প্রকার দেশি-বিদেশি ফুল, ফল, ঔষধি, বনজ, মসলা ও সবজি গাছের চারা পাওয়া যায়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মানুষ তার নার্সারিতে চারা কিনতে আসেন। ১৩ বছর আগে মাত্র ছয় হাজার টাকা হাতে নিয়ে হুমায়ূন আহমেদ এই নার্সারি ব্যবসা শুরু করেন। বর্তমানে তার নার্সারিতে ৩৯৬ রকমের দেশি-বিদেশি গাছের চারা রয়েছে।

উন্নত মানের কিছু চারা হলো: অ্যাভোকাডো, দরিয়ান, রামবুটান, পার্সিমন, ব্রেকফুট, আপেল নাশপাতি, মিষ্টি জলপাই, মিষ্টি করমচা, মিষ্টি তেঁতুল, থাই লাল মিষ্টি তেঁতুল, দেশি টক তেঁতুল, পাঁচ কেজি ওজনের বেল, আঙুর, আনার, মামি সবেদা, থাই লম্বা সবেদা, লাল জাম্বুরা, থাই সাদা জাম্বুরা, থাই শরিফা, মিশরী শরিফা, সুইডেনের শরিফা, জাপানের ব্রুনাই কিং আম (একটি আমের ওজন ৪ থেকে ৫ কেজি), থাই ব্যানানা কিং আম, চেরি ফল।

এছাড়াও ক্যান্সার প্রতিরোধক করসল, ননী ফল, ডকমাই আম, রেড পাল্লার আম, BN7 আম, রেড আইভেরি আম, কিউজিআই আম, বারোমাসি কাটিমন আমসহ সব ধরনের দেশি-বিদেশি আমের জাত পাওয়া যায়। আরও আছে ১২ মাসি সজনে, টাল ছাড়া শিম, টাল ছাড়া বরবটি, টাল ছাড়া শসা, লাল অগ্নিশ্বর কলা, জি নাইন কলা, সৌদি খেজুর, ব্ল্যাকবেরি, লং বেরি, স্ট্রবেরি, ফলং ঔষধী গাছ, ভিয়েতনামি নারকেল, আঠা বিহীন কাঁঠাল, কাজুবাদাম, রুটি ফল, রাবার গাছ, ডায়াবেটিসের গাছ ইত্যাদি।

পরিশ্রম যে মানুষকে সফলতা এনে দেয়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন আহমেদ। তিনি ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে পরপর তিন বছর জেলা কৃষি মেলায় প্রথম স্থান অধিকার করে সার্টিফিকেট ও পুরস্কার লাভ করেন। তিনি আরও জানান, বর্তমানে নার্সারি থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় হলেও চারটি নার্সারি চালাতে মাসিক ব্যয় প্রায় এক লাখ টাকা।

মহম্মদপুরের এলাংখালী এলাকায় মধুমতি সেতুর পাশে উত্তর এবং দক্ষিণ পাশে মিনহা নার্সারি অবস্থিত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update