বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
 মাগুরা জেলা প্রতিনিধিঃ  / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

Views: 0

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কার্যালয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে।
(২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী,পরিবেশপ্রেমী সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধি অংশ গ্রহণ করেন।  র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল উপস্থিত থেকে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,“জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও দূষণের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।”আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি,শিক্ষাবিদ ও পরিবেশকর্মীরা।বক্তারা পরিবেশ বান্ধব জীবনযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update