বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

মাগুরায় সত্যপুরের মালো পাড়ার রাস্তায় স্বাধীনতার পর থেকে মাটি পড়েনি
স্টাফ রিপোর্টার / ৭৮৮ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৮ জুন, ২০২০

Views: 2

ফারুক আহমেদ, মাগুরা সদর প্রতিনিধি ঃ

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের সত্যপুরের মালো পাড়ার রাস্তায় ৫০ বছরে একঝুড়ি মাটি পড়েনি। মান্নান মোল্যা ও উত্তম কুমারের বাড়ি হতে মাছুদ মোল্যার বাড়ির মসজিদ পর্যন্ত  রোডের বেহাল দশা। এ গ্রামে কয়েক হাজার হিন্দু-মুসলিম জন বসতি পূর্ণ মানুষের বসবাস। এই রাস্তার পাশেই ঈদগাহ মাঠ সরকারি জলমহল কবর স্থানসহ পোষ্ট অফিস রযেছে। দীর্ঘদিন থেকে চলাচলের এই রাস্তাটি শুকনা মৌসুমে চলাচলের অযোগ্য।

\দীর্ঘদিন ধরে পাকা করন না করায় বর্ষার সময়ে আরো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এর পরেও মানুষের চরম দুর্ভোগ সহ্য করে কাচা রাস্তায় বর্ষার আগেই কাঁদা মাথায় নিয়ে চলাচল করছে। ঐসব এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী রাস্তাটি পাকা করন করা না হলেও ইটের রাস্তা করা হউক। এই দাবী নিয়ে শত শত মানুষ চেয়ারম্যান মেম্বারদের কাছে আবেদন নিবেদন করছে। কিন্ত তাদের দুর্ভোগের কথা কেউ শোনেনা।

স্থানীয় এলাকাবাসি জানান,মাগুরার মঘি ইউনিয়নের এই গ্রামে মালো পাড়া খুব অবহেলিত। আমাদের এই গ্রামে প্রায় জায়গা রাস্তার উন্নয়ন হয়েছে কিন্ত মালো পাড়ায় এক ঝুড়ি মাটিও রাস্তায় পড়েনি। রাস্তা সংলগ্ন ধান ভাঙ্গানো মিলের মালিক নিত্যকুমার জানান, এ রাইচমিলে গ্রামের অধিকাংশ মানুষ ধান, চাল, আটা ভাঙ্গাতে এ মিলে আসেন। বর্ষাকালে ভ্যান বা ইজিবাইকে কাদায় বহন করা যায়না। ধান ভাঙ্গাতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এই খানকার অধিকাংশ মানুষ শহরে চাকরি বাকরি করেন, সত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে, সত্যপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ে এসব গ্রামের শিক্ষার্থীরা যাতায়াত করে। মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। সরকারি বেসরকারি দপ্তরের কর্মচারীরা ব্যবসায়ীরা ও সাধারন মানুষ রাস্তাটি ব্যবহার করেন। পুরো রাস্তা খানা খন্দে ভরে গেছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে গর্তে চলাচল করা যায়না।

এই রাস্তা দিয়ে চলাচলের সময় গর্ভবতি মহিলাদের নিয়ে যাতায়াতের সময় কোন মৃত মানুষকে দাফন করার হিন্দু মুসলিমদের খাটিয়া নিয়ে চলাচল করার খুবই কষ্টসাধ্য ও চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি দ্রুত পাকা করন অথবা আপাতত ইটের রাস্তাটি পাকা করন সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি এলাকাবাসি দাবি জানিয়েছেন ।

এ ব্যাপারে মঘি ইউনিয়নের চেয়ারম্যান হাসনা হেনা জানান, মাগুরা জেলা প্রশাসকসহ উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট স্বারকলিপি প্রদান করা হবে স্থানীয় বাসিন্দা বাটুল, উত্তম  সরকার, মান্নান, নিরাঞ্জন, নিত্য কুমার, হারুন, মাছুদ, ছামিন মোল্যা, নাজমুল হাসান, বাবলু,দুলাল কুমার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update