শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

মান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত,,
নওগাঁ প্রতিনিধিঃ- মোঃ-হাবিবুর রহমান / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

Views: 0

নওগাঁর মান্দায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) উপজেলার প্রসাদপুর বাজারে কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে। এদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় সহস্্রাধিক গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং  ঔষুধ প্রদান করা হয়।

অত্র ক্যাম্পে ডাঃ ইকরামুল বারী টিপু, ডাঃ আব্দুস সোবহান, ডাঃ তাসনিম হোসাইন (আরিফ), ডাঃ কোরবান আলী রনি, ডাঃ নাহিদ আজম পরাগ এবং ডাঃ সাদিয়া সুলতানা (সুপ্তি) সহ সর্বমোট ৬ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম,যুগ্ম আহবায়ক আব্দুল জলিল ডি.এম আব্দুল মালেক,এনামুল হক,সাদেকুল ইসলাম, জুয়েল রানা,শরিফুল ইসলাম বেলাল,শফিকুল ইসলাম,এ্যাড. মিজানুর রহমান,ওবাইদুর রহমান এবং সিদ্দিক হোসেন প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update