বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

গাজীপুরে চলন্ত বাসে নারীকে গণধর্ষণ,আটক ৩
স্টাফ রিপোর্টার / ৫৪৬ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০

Views: 1

মোঃ রাজু আহাম্মেদ , গাজীপুর থেকেঃ  

এ ঘটনায় চালক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ

গাজীপুরে চলন্ত বাসে এক নারীকে (৩৫) গণধর্ষণের অভিযোগে চালকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ঢাকা বাইপাস সড়কের ভোগড়া গরুকাটা ব্রিজের কাছে (পেয়ারা বাগান) এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার পরিদর্শক (ইনস্পেক্টর, তদন্ত) নন্দলাল চৌধুরী।

গ্রেফতার চার ব্যক্তি হলেন – বাসচালক শেরপুরের নকলা উপজেলার ধনাকুশ গ্রামের আমীর হোসেন (২৭), বাসের কন্ডাক্টর ইশিবপুর এলাকার অমিত শীল (২২) ও হেলপার ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই এলাকার মোজাম্মেল (২৩)।

পুলিশ জানায়, গত বুধবার রাতে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে থেকে ইছামতি পরিবহনের একটি বাসে টঙ্গীতে ফিরছিলেন। বাসটি মহানগরের চান্দনা চৌরাস্তায় পৌঁছালে ৪/৫ নারী যাত্রীকে রেখে বাসচালক ও সহকারীরা বাস থেকে অন্যান্য যাত্রীদের নামিয়ে দেন। পরে ভোগড়া বাইপাস মোড় যাওয়ার পর দুই জন নারী ছাড়া বাস থেকে অন্য যাত্রীদেরও নামিয়ে দেন চালকের সহকারীরা। পরে ওই দুই নারী বাস থেকে নামার চেষ্টা করলেও চালকের সহযোগীরা তাদের আটকে রাখেন। রাত পৌনে ১২টার দিকে বাসটি ভোগড়া এলাকার গরুকাটা ব্রিজের কাছে পৌঁছালে বাসের দরজা বন্ধ করে দেন তারা। এ সময় ওই দুই নারী চিৎকার দিলে তাদের হত্যার ভয় দেখিয়ে বাসের পেছনে নিয়ে বেঁধে রাখেন চালক ও তার সহযোগীরা। রাত ১২টার দিকে তারা এক নারীকে গণধর্ষণ করেন।

বৃহস্পতিবার ভোরে ওই তিন ব্যক্তি বাস থেকে নেমে পালিয়ে যান। পরে দুই নারীর চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে।

ইনস্পেক্টর নন্দলাল চৌধুরী বলেন, “এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী নারী বাসন থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই দিনই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে। শনিবার তারা ঘটনার সত্যতা স্বীকার করে গাজীপুর আদালতে জবানবন্দি দিয়েছেন।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update