Views: 0
মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় রাজধানী মোহাম্মদপুর শাহ আমানত শাহ গলি মাদ্রাসায় খাদ্য সহায়তা প্রদান করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১, ৩৩, ও ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আলম।
আজ ৩০ জুন ২০২০ রোজ মঙ্গলবার মোহাম্মদপুর শাহ আমানত শাহ গলি মাদ্রাসায় এ খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান খান, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি মাইনুদ্দিন চৌধুরী, ৩৪ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি বিল্লাল হোসেন, ৩৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুনুর রশিদ এবং সংবাদকর্মীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
রোকশানা আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা আমি বাহক হয়ে ঘরে ঘরে পৌছিযে দিতেই আজ আপনাদের কাছে হাজির হয়েছি। আলহাজ্ব মোঃ সাদেক খান এমপির স্বপ্ন মানব সেবার পথিক হতে চাই। আপনারা দোয়া করবেন, আমাকে না দেখেই সাদেক খানের কথা আনারস মার্কায় ভোট দিয়েছেন। ৫ বছর আপনাদের মাঝে বার বার আসতে চাই।
রোকশানা আলম আরো বলেন, করোনা ভাইরাস থেকে গোটা জাতিকে রক্ষায় সরকার অত্যন্ত সতর্কতার সহিত কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশিত আইনগুলো মেনে চলতে হবে। সুরক্ষা সামগ্রী ব্যবহার এবং সর্তকতাকে গুরুত্ব দিয়ে সবাই বাড়ীতে থাকতে হবে।
৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রবিউল আলম বলেন, রোকশানা আলম তিনটি ওয়ার্ডের দায়ীত্ব পালন করেন, সব কিছুরই একটা সীমাবদ্ধতা আছে। তবে প্রধানমন্ত্রী ও সাদেক খানের সহায়তা থেকে আপনারা বঞ্চিত হবে না। ওএমএস কার্ড আমাদের কাছে আসেনা। আপনাদের কাউন্সিলর তার নিজস্ব বাহিনীর মাধ্যমে বিলিবন্ট করেছে, কোথায় কি ভাবে ওয়ার্ড আওয়ামী লীগ জানা নাই। মহিলা কাউন্সিলরের সহায়তা আওয়ামী লীগের মাধ্যমেই হচ্ছে, আপনাদের চোখের সামনে।