বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

রংপুরে বিভাগীয় ইজতেমার প্রথম দিনে দুই মুসল্লির মৃ/ ত্যু
রংপুর ব্যুরো: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

Views: 0

রংপুরের আঞ্চলিক ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান (৫৮)। অপরজন টাঙ্গাইল জেলার তারা মিয়া (৬২)। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। ইজতেমা ময়দানে বাদ জোহর তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি নিয়ে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। ইজতেমার প্রথম দিনেই দুজন মুসল্লির মৃত্যু হয়।

ইজতেমা মাঠের জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারণে দুজন মুসল্লির মৃত্যু হয়। বাদ জোহর ময়দানেই জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে শ্বাসকষ্টজনিত কারণে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মৃত্যুই স্বাভাবিক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update