বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

রক্তাক্ত হয়ে মা-বাবাকে ধর্ষণের কথা জানায় শিশু, যুবক আটক
স্টাফ রিপোর্টার / ৪৯৯ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১১ এপ্রিল, ২০২০

Views: 0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসার জন্য শিশুটিকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষণের অভিযোগে লিটন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। লিটন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি আশুগঞ্জের সোনারামপুরের আবাবিল অটোরাইস মিলে চাতাল শ্রমিক হিসেবে কাজ করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, গতকাল রাত ৯টার দিকে হঠাৎ করে ওই শিশুকে নিয়ে তার মা-বাবা থানায় আসেন। এ সময় শিশুটির অবস্থা গুরুতর দেখে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরো জানান, ধর্ষণের শিকার শিশুটির বাবা আশুগঞ্জের একটি এলাকায় চাতাল শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ও লিটন পূর্বপরিচিত। লিটন অবসর সময়ে একটি অটোরিকশা চালাত। কিছুদিন আগে অটোরিকশাটি ধরে থানায় নিয়ে আসে পুলিশ। এরই মধ্যে গতকাল আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে সোনারামপুরের জোহরা অটোরাইস মিলের পাশে একটি নির্জন স্থানে ওই শিশুকে ধর্ষণ করে লিটন।

এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে তার মা-বাবাকে বিষয়টি জানায়। ঘটনা শুনে শিশুটিকে নিয়ে থানায় আসেন তার মা-বাবা। এদিকে লিটনও থানায় তার অটোরিকশাটি ফিরিয়ে নিতে আসেন। ওই সময় শিশুটি লিটনকে দেখে চিনে ফেলে এবং পুলিশকে ধর্ষণের বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে পুলিশ লিটনকে আটক করে এবং শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে লিটনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ওসি জাবেদ মাহমুদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update