বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় স্ত্রীর হত্যাকারী স্বামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার / ৪৬২ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৬ মে, ২০২০

Views: 1

মোঃ আলী হোসেন , স্টাফ রিপোর্টার ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়নের পশ্চিম পোমরা এলাকায় আবুল হোসের পুত্র পাষণ্ড
 স্বামী নবীর হোসেন বুলেট তার স্ত্রী সুমী আকতার কে মানষিক ও শারীরিক নির্যাতনসহ পিটিয়ে হত্যা করার ঘটনায় স্বামীকে আটক করেছেন থানার পুলিশ।
সোমবার দিবাগত রাত বারটার দিকে পোমরা ইউনিয়নের জঙ্গল পোমরা সবুজ গ্রাম সংলগ্ন পাহাড়ী এলাকা থেকে খুনিকে আটক করা হয় বলে জানান থানার এসআই ইসমাইল হোসাইন জুয়েল।
তিনি বলেন, গত সোমবার মেয়ের পরিবার থেকে দায়ের করা মামলার ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামেন নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে খুনিকে আটক করা হয়েছে বলে জানান।
আজ মঙ্গলবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি ডাকাতি মামলাসহ একটি মারামারি মামলা রযেছে বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update