বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে অনেক বন ধ্বংস হয়েছে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার / ৭১৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

Views: 2

কক্সবাজারের নিবন্ধিত পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের  মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দোলনচাঁপা ও বকুল ফুল গাছের চারা রোপন করে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামাল হোসেন সাগর পাড়ের শহর কক্সবাজারের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপনের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, বৃক্ষ রোপনের মাধ্যমেই একদিকে পরিবেশ যেমনি অক্ষুণ্ণ রাখা হবে তেমনি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, জীব ও জগতের অস্থিত্ব রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। কিন্তু বর্তমান সময়ে আমাজনে লাখ লাখ গাছ পুড়ছে। এ ছাড়া মানুষ নানা কারণে নিধন করছে গাছপালা। ফলে মানুষ ও প্রাণিকুলের বেঁচে থাকার উপাদান হ্রাস পাচ্ছে। পরিবেশ ধ্বংসের কারণে কমছে পৃথিবীর আয়ু। ক্রমান্বয়ে বাড়ছে তাপমাত্রা। তাই এ সময়ে সবচেয়ে উত্তম কাজটি হচ্ছে বৃক্ষরোপন।

জেলা প্রশাসক বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে গাছপালা, বন ধ্বংস হয়েছে। এতে পরিবেশের উপর পড়েছে বিরুপ প্রভাব। পরিবেশের ক্ষতির কিছু হলেও মোকাবেলা করা সম্ভব বৃক্ষরোপনের মাধ্যমে। তাই তিনি বৃক্ষরোপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের কক্সবাজারের জ্যেষ্ঠ প্রতিবেদক তোফায়েল আহমদ, পরিষদের উপদেষ্টা ও দৈনিক প্রথম আলোর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আবদুল কুদ্দুস রানা, পরিষদের উপদেষ্টা সাংবাদিক গবেষক বিশ্বজিত সেন বাঞ্চু, চ্যানেল আই এর কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. চন্দন কান্তি দাশ, নোঙ্গর এর নির্বাহী পরিচালক দিদারুল ইসলাম রাশেদ, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু, সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ জুনাইদ, সাধারণ সম্পাদক আজমল হুদা, কর্মকর্তা মোহাম্মদ উর রহমান মাসুদ, রায়হান উদ্দিন চৌধুরী,  রাজীব দেবদাশ, কামাল উদ্দিন, শহীদ উল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update