শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

লামায় প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ব্যঙ্গ করায় ইউপি সদস্য রোকন উদ্দিন আটক-
স্টাফ রিপোর্টার / ৪৬৩ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

Views: 0

 

মোঃ আব্দুল বাতেন (বাচ্চু)
নিজস্ব প্রতিবেদকঃ

বান্দরবান জেলার লামায় রোকন উদ্দিন নামের এক ইউপি মেম্বার প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ব্যঙ্গ করায় আটক করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) রাতে আজিজনগর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

এর আগে আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে নিয়ে ব্যাঙ্গ এবং আওয়ামী লীগকে ‘চোরের দল’ বলায় এক প্রতিবাদ সমাবেশ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতার এহেন কর্মকান্ডের জন্য ক্ষোভ প্রকাশ করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন আজিজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার ও বিএনপি নেতা এম ডি রোকন উদ্দিনের অশোভন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে ৪৮ ঘন্টার মধ্যে ইউপি সদস্যকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় তিনি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ সমাবেশে লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন করিম, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, সহ-সভাপতি হাজী জসিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, যুগ্ন সাধারণ সম্পাদক আলী শরীফ শাহিন সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রতিবাদ সমাবেশের পর পরই পুলিশ রাত ৯টার দিকে ইউপি সদস্য রোকন উদ্দিনকে আটক করেন বলে নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।

মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি কারী রুকন মেম্বারের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে পুলিশ বাদী হয়ে মামলা
করার পর (১৯ অক্টোবর) সকালে লামা কোর্টের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update