লালপুরে লঘুচাপে বৃষ্টিতে সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি বুধবার
লালপুর (নাটোর) প্রতিনিধি:
/ ১৯৮
বার দেখা হয়েছে
আপডেট
বুধবার, ২০ মার্চ, ২০২৪
শেয়ার
Views: 5
নাটোরের লালপুরে শীতের শেষে চৈত্রের গরম ও শুষ্ক আবহাওয়ায় হঠাৎ বৃষ্টিপাতে জনজীবন স্বস্তি ফিরেছে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে বুধবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত ছিল। ফলে সারাদিন সূর্যের মুখ দেখতে পায়নি এলাকাবাসী। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের কারণে উপজেলা বিভিন্ন রাস্তাঘাট যানবাহন ও লোক
চলাচল একেবারে কম ছিল। বিরূপ আবহাওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে আগত শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি একেবারেই কম ছিল। একান্ত প্রয়োজন প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হননি। ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার হেলাল উদ্দিন জানান ১৫ ঘণ্টায় এখানে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) পর্যন্ত এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।