বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শহীদদের র/ক্তের সাথে বেঈমানি নয়; ৪ দফা দাবিতে রাজশাহীতে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন
দপ্তর সম্পাদক, শহীদ পরিবার ও জুলাই আহত রাজশাহী: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 72

রাষ্ট্র সংস্কার এবং জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ৪ দফা দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে ‘শহীদ পরিবার ও জুলাই আহত রাজশাহী’। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় রাজশাহীর ঐতিহাসিক সিএনবি জুলাই চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের পঙ্গুত্ব বরণকে নতুন বাংলাদেশের ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো— আসন্ন গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানো, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, রাজশাহীর শহীদ ওসমান হাদি হত্যাসহ জুলাই আন্দোলনের সকল মামলার দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সকল আহত যোদ্ধাদের নাম অবিলম্বে এমআইএস (MIS)-এ অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিপ্লবের দেড় বছর পেরিয়ে গেলেও এখনো অনেক আহত যোদ্ধার নাম গেজেটভুক্ত হয়নি এবং বিচার প্রক্রিয়াও ধীরগতিতে চলছে। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আন্দোলনে আহত ছাত্র-জনতা উপস্থিত থেকে হুঁশিয়ারি দেন যে, শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হলে আবারো রাজপথে নামতে বাধ্য হবেন তারা। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সকলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করেন যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update