Views: 2
গত ৩ রা জানুয়ারি বৃহষ্পতিবার মিরপুর শাহ আলী থানার উত্তর বিসিল কুসুমবাগ এক নাম্বার রোডে জীবন নামের এক কিশোরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে কতিপয় দুর্বৃত্তরা । ঈদের দিন রাতে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে ভুক্তভোগীর মা দিনা আক্তার বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত আসামিরা হচ্ছেন স্থানীয় কিশোরগ্যাং এর সদস্য হোসেন, রাতুল, বিজয় ওরফে কাল্লু বিজয়, মিলন ও হীরাসহ অজ্ঞাত ১২/১৪ জনকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগীর মা জানায় কয়েকদিন হওয়ার পরেও আসামিরা গ্রেফতার না হওয়া ভুক্তভোগীর পরিবার আতঙ্কে দিন যাপন করছে। আসামির পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে আসছে।