বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শ্রীপুরে উমেদ আলী নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করেছেন
স্টাফ রিপোর্টার / ৪৪০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

Views: 1

রাসেল শেখ স্টাফ রিপোর্টার:

গাজীপুরে শ্রীপুর উপজেলা কেওয়া পূর্ব খন্ড ৫-৬-৭ নং ওয়ার্ডে আনসার রোড সংলগ্ন মহামারী করোনা ভাইরাস যেন আক্রমণ করতে না পারে তাই সবাইকে নিরাপদে রাখার জন্য কীটনাশক পদার্থ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাজির হয় এবং রাস্তার চারিদিকে দোকানপাট ঘরবাড়ি স্কুল রাস্তাঘাট কল-কারখানার মাঝে কীটনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার লক্ষ্যে কাজ করছেন কেওয়া পূর্ব খন্ঠের স্বনামধন্য ব্যক্তি মৃত্যু হাসিম আলীর ছেলে আলহাজ্ব আসাদুজ্জামান উমেদ আলী। গত( ১২ এপ্রিল) রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে যাচ্ছেন আলহাজ্ব আসাদুজ্জামান উমেদ আলী এবং তার সাথে সহযোগিতায় ছিলেন মোঃ আফতাব উদ্দিনের ছেলে কাঞ্চন মিয়া মানবাধিকার কর্মি আরো উপস্থিত ছিলেন ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মহামারী করোনা ভাইরাস যেন আক্রমণ না করতে পারে তাই সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান ওয়ার্ডের স্বনামধন্য ব্যক্তি আলহাজ্ব আসাদুজ্জামান উমেদ আলী এবং সকলকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন তিনি সকল কে উদ্যেশ্য করে বলেন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মহামারী করোনা ভাইরাস। তাই বাংলাদেশের মানুষকে সচেতন থাকার জন্য তিনি সকল কে মাস্ক ব্যাবহার করার জন্য ও বিনা কারনে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update