বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শ্রীপুরে কাজী ফার্মের ৬ ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
স্টাফ রিপোর্টার / ৬৭০ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

Views: 1

মোঃনাজমুল হোসেন শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ

কাজী ফার্মের ৬  ব্যবসায়ীকে  আটক করেছে ডিবি পুলিশ, গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন থেকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। তারা প্রত্যেকেই

আওয়ামীলীগ ও যুবলীগের নেতা-কর্মী।শনিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যুগিরসিট ও কাশেমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন. শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাই বেপারী, গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান মান্ডল, যুবলীগের জুয়েল,আরিফ মন্ডল, ফেরদৌস মীর, জাহাঙ্গীর সরকা। তাদের প্রত্যেকের বাড়ি কাওরাইদ ইউনিয়নে।স্থানীয় সূত্রে জানাযায়, কাজী ফার্মে ব্যবসা সংক্রান্ত ভাগাভাগি নিয়ে এবং জুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। আটককৃতরা দীর্ঘ দিন ধরে জুট ব্যবসা করতেন। সম্প্রতি কাওরাইদ ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান রদবদল হয়। তৃনমূলে ক্ষমতার হাতবদল হওয়ার কারণে জুট ব্যবসা নিয়ন্ত্রনের জন্য এই আটকের ঘটনা বলে মনে করছেন এলাকাবাসী।কামরুল হাসান মন্ডলের ভাই সামসুল হক মন্ডল জানান,ষড়যন্ত্রের শিকার আমার ভাই,রাজনৈতিক প্রতিহিংসায় গতরাতে আমার ভাই কামরুল ও আব্দুল হাই বেপারী সহ ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ।কাওরাইদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মমিনুল কাদের জানান, কাজী ফার্মে ব্যবসা সংক্রান্ত ভাগাভাগি নিয়ে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল । আগের দিন জুয়েল ও আরিফকে আটক করা হয়েছে। (২১ সেপ্টেম্বর) ভোররাতে আব্দুল হাই, কামরুল ও ফেরদৌস কে আটক করেছে গাজীপুর ডিবি।৬জন আটকের বিষয়ে জানতে চাইলে গাজীপুর ডিবির অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন, মিটিং এ আছি। একটু পরে কথা বলি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update