Views: 2
শ্রীপুরে মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক শীতবস্ত্র বিতরণ।
নাজমুল মন্ডল শ্রীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গায় সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩১ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা অবধি উপজেলার ৫ টি মাদ্রাসা ও এতিমখানা এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
এসময় তারা শীতবস্ত্র হিসেবে ৪০ টি কম্বল বিতরণ করেন উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার মফিজ উদ্দিন দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায়,কাওরাইদ ইউনিয়নের দক্ষিণ গলদাপাড়া জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানায়,তেলিহাটি ইউনিয়নের তালতলি সরকার বাড়ী কওমী মাদ্রাসায়,কাওরাইদ ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া মুন্সি ভিটা এতিমখানা ও মাদ্রাসায়,কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা জামিয়া হোসাইনিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায়।
মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যরা জানান তারা ২০২১ সালে এ সংগঠন প্রতিষ্ঠা করে যা সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতোমধ্যে প্রসার বিস্তার করেছে।তারা সবসময় সামাজিক কাজগুলো ও সেচ্ছাসেবী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। তারা তাদের নিজেদের অর্থ থেকেই এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।