বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শ্রীপুরে সড়ক দু’র্ঘ’ট’না’য় নারী পোশাক শ্রমিকের মৃ’ত্যু 
রমজান আলী রুবেল শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি. / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

Views: 1

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় রাহিমা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল দশটার দিকে মহাসড়কের গিলাবেড়াইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত মোছা: রাহিমা খাতুন (৩০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে। তিনি শ্রীপুরের মাওনা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, গত এক সপ্তাহ আগে চাকরির খোঁজে শ্রীপুরে আসেন রাহিমা। সোমবার সকালে একটি কারখানায় যাওয়ার কথা ছিল। সেখান থেকে ফেরার পথে সকাল দশটার দিকে রাহিমা খাতুন ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গিলাবেড়াইদ এলাকায় স্টার ফিলিংস স্টেশনের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন তিনি। প্রচুর রক্তক্ষরণ হয়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী যায়যায়দিনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।  ঘাতক গাড়িটি আটক করা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update