Views: 0
নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম,, গত কিছুদিন পূর্বে ফেইসবুকে পোস্টে দেখা যায় শ্রীপুরের এক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয় যা পরবর্তীতে ভিবিন্ন নিউজ প্রোর্টালে প্রকাশ পায়,যা অনেকের দৃষ্টি আকর্ষণ করে বাদ যায়নি শ্রীপুর উপজেলা বিআরডিবির সাবেক ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আশিক বিন ইদ্রিছের। তিনি সংবাদটি পড়ার পরে ঐ কৃষকের সাথে যোগাযোগ করেন এবং ২১ তারিখে রোজ শুক্রবার কৃষকের সাথে দেখা করে নগদ অর্থ সহযোগিতা করেন। এসময় তিনি বাংলা নিউজ টিভিকে বলেন আমি আমার সামর্থ অনুযায়ী সবসময় অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকতে চাই এবং থাকবো।
উল্লেখ্য সংবাদটি ছিলো গাজীপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা কৃষক নরু মিয়া শেখ ‘এবছর তিনি প্রায় তিন ভিঘার অধিক জমি কৃষি অাবাদ করেন এর মধ্যে উল্লেখযোগ্য করলা, চিচিঙ্গা ও শসার চাষ। কৃষক নরু মিয়া আক্ষেপ করে বলেন আমার এই কৃষি অাবাদ করতে বাশ, সুতা,জাল,কামলা খরচ, বীজ, সার লাগে যার আনুমানিক খরচ ১লক্ষ টাকার অধিক। বৈরি অাবহাওয়ার কারনে ও মহামারী করোনা ভাইরাসের কারনে বাজারে তেমন দাম পায় নি। ‘আমার অারো অনেক ফসল বৃষ্টি তে নষ্ট হয়ে গেছে’ এতে ৭০ হাজার টাকার অধিক ক্ষতি হয় বলে ধারনা করছেন।কৃষক নরু মিয়া অস্রুকন্ঠে বলেন আমার প্রায় ৫০ হাজার টাকা ঋণ অাছে ভেবেছিলাম এ ফসল বিক্রি এই ঋণ পরিশোধ করবো তা আর হলনা এখন আমি এত টাকার ঋন পরিশোধ করা নিয়ে বিপাকে অাছি।
এসময় কৃষক নরু মিয়া সরকারের উপর মহলের সহযোগিতার দাবি জানান এবং শ্রীপুর উপজেলার কৃষি অফিসার ও চেয়ারম্যান সহ উধ্বর্তন কর্মকতার কাছে অাকুল অাবেদন জানান তাকে কিছু অার্থিক অনুদান দিয়ে সহায়তা করলে পুনরায় সে কৃষি আবাদ করে ক্ষতি পুষিয়ে নিতে পারবে এবং তার কৃষি কাজে অারো সম্বৃদ্ধি লাভ করবে’।