বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে আগুন লেগে সর্বস্বান্ত ফারুক : পরিবার -পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন
স্টাফ রিপোর্টার / ৪৭৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

Views: 1

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলার মাদ্রাসা বাজারস্থ কাঠের ফর্ণিচার ব্যবসায়ী ফারুক মিয়া। এনজিও’র লোনের টাকায় চলে তার ব্যবসা। হঠাৎ এই প্রতিষ্ঠানে আগুন লেগে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়। আর এই আগুনে সর্বস্বান্ত হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ফারুক মিয়া।

২৪ নভেম্বর রোববার উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামের আবদুল গনি মিয়ার ছেলে ফারুক মিয়া কয়েক বছর আগে থেকে চকশালাই পুর মাদ্রাসা বাজারে ঘর ভাড়া নিয়ে কাঠের ফার্ণিচার ব্যবসায় করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর গভীর রাতে ফারুক মিয়ার ফার্ণিচার ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় ঘরটিতে থাকা বঙ্খাট, শোকেস ও কেবিনেটসহ প্রায় ৫ লাধিক টাকার মালামাল ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, ফারুক মিয়ার ফার্ণিচার ব্যবসাটি ভালোই চলে আসছিলো। এই ব্যবসার আয়-রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এটি একটি পরিকল্পিত ঘটনা বলে ধারণা করছেন তারা।

ক্ষতিগ্রস্ত ফারুক মিয়া জানায়, এনজিও থেকে লোন নিয়ে এ বব্যসা পরিচালনা করা হয়। এ থেকে যেটা আয় হয়, সেটি দিয়ে লোনের কিস্তি ও পরিবারে চাহিদা মেটানোর চেষ্টা চলে। এ ঘটনার পর থেকে অর্থাভাবে পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করা হচ্ছে। শত্রুতামূলক তার ফার্ণিচার ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, ঘটনার পরদিন সকালে ঘটনাস্থল পরিদশন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update