করনোর কারণে দেশে অঘোষিত লকডাউনের জন্য গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে গণপরিবহন শ্রমিকরা দীর্ঘ দিন যাবৎ কর্মহীন হয়ে পরে খাবার সংকটে পরেছে। তাই খাবারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আধা ঘন্টা সময় ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় অর্ধশতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলন করে।
এসময় জরুরি সেবার পরিবহনগুলোও বন্ধ করে দেওয়া অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার বিভিন্ন পরিবহন সড়কে আটকা পড়ে যায়৷ পরে সাভার মডেল থানার পুলিশ এসে শ্রমিকদে সড়ক থেকে সড়িয়ে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, করোনার কারণে আজ প্রায় ২ মাস থেকে তাদের পরিবহনগুলো সড়কে চলতে দেয়া হচ্ছে না। অঘোষিত লকডাউনের মধ্যে গার্মেন্টস, বাজার, দোকান ছোটখাটো পরিবহনসহ সবকিছু চলছে কিন্তু তাদের পরিবহন চলছে না। তারা এই সময়ে এসে অনেক শ্রমিক না খেয়ে মানবেতর জীবনযাপন করছে। হয়তো তাদের পরিবহন সড়কের চলতে দেওয়া হক, নয়তো তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হক।
আকরাম নামের এক শ্রমিক বলেন, আমাদের আগে প্রতি পরিবহনে ১২০০ থেকে ১৪০০ টাকা করে চাঁদা নিয়েছেন। সেই টাকা গুলো গুলো গেল কোথায়। কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। অনেকে আমাদের মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার নিয়ে গেছে দুই মাস থেকে কোন সহায়তার তার খবর নাই। আমাদের গণপরিবহন চলতে দিওয়া হলে আমাদের আর ত্রাণ লাগবেনা। বাড়ি ভাড়া নাই, ঘরে খাবার নাই কিভাবে চলব বুঝতে পারছি না।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, সড়ক অবরোধ করেছে এমন খবর পেয়ে এসে শ্রমিকদের সঙ্গে আলাপ করে আধাঘন্টার মধ্যে তাদের সড়কে সড়িয়ে দেওয়া হয়৷ পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানে নিয়ে আসতে হবে।