বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সাভারে নারীর খ’ণ্ডি’ত লা’শ উদ্ধার স্বামী গ্রে’ফ’তা’র
মোঃ শিহাব উদ্দিন শেখ, স্টাফ রিপোর্টার।। / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

Views: 0

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকা থেকে মস্তকহীন ও দুই হাতের কবজি কাটা অবস্থায় শান্তনা (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহের প্রায় ১৫০ গজ দূরে পলিথিনে মোড়ানো দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মোবাইল ট্র্যাকিং করে নিহতের স্বামী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নয়নের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে মস্তকহীন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও হাত উদ্ধার করে।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই ওয়াজেদ আলী জানান, ‘রাতে ওই খণ্ডিত মরদেহের মস্তকহীন দেহ উদ্ধার করা হয়। মরদেহের কবজি থেকে হাত কাটা ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে মাথা ও দুই হাতের অংশ উদ্ধার করা হয়। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update