Views: 1
আবু হুরাইরা রাসেল
আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে, যশোর জেলা অনির্দিষ্টকালের জন্য, লকডাউনে যাচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া, পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।
বিকেল চার টায় যশোর জেলা প্রশাসক, মোহাম্মদ শফিউল আরিফ সুবর্ণভূমিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে, এই সিদ্ধান্ত নেওয়া হলো।
আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে, সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষার যে ফল সরবরাহ করা হয়।
আজ ২৬ শে এপ্রিল যশোরের ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়, এ পর্যন্ত কোন আক্রান্ত হয়েছে ২৯ জন।