শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

হরিণাকুণ্ডুতে কৃষক পেলো প্রণোদনা
স্টাফ রিপোর্টার / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৩ জুন, ২০২৫

Views: 1

এম. টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু থেকেঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে ২৪-২৫ অর্থ বছরের খরিপ মৌসুমে আমন(উফশী জাত) আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২হাজার ২০০ শত জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে সার ও আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ জুন, ২০২৫) উপজেলা কৃষি অফিসের চত্তর প্রণোদনা বিতরণ উদ্ধোধন করেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর।এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মনিসংঙ্কর বিশ্বাস সহ অফিসের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ জানান, মৌসুমে আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে হরিণাকুন্ডুতে ২২০০ জন কৃষক বিনামুল্যে সার ও বীজ পাচ্ছে। নীতিমালা অনুযায়ী একজন কৃষক এক বিঘা জমিতে উফশী আমন আবাদ করার জন্য ০৫ কেজি ধান বীজ,১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার উপকরণ সহায়তা পাচ্ছেন।

এদিকে সোমবার ২৩ জুন উপজেলা কৃষি অফিসার বলেন কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কৃষি বান্ধাব নীতি বাস্তবায়নে প্রতিশ্রতিবদ্ধ। এছাড়া কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন কৃষি বিশেজ্ঞরা বলেও জানান এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update