বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

হরিণাকুণ্ডুতে মাঠ দিবস পালিত
স্টাফ রিপোর্টার / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৬ মে, ২০২৫

Views: 0

এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু থেকেঃ যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বিকালে তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে হরিণাকুণ্ডুু উপজেলা৷ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত দিবস অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ এর সভাপতিত্বে এবং ব্লকে উপসহকারী সোহেল রানা এর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক মহিলা মেম্বার, দেলোয়ার হোসেন, ৩ নং তাহেরহুদা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, সৌমিক আহমেদ (জনি),যুগ্ম প্রচার সম্পাদক, নাজমুল হক স্বপন, তাহেরহুদা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক,৫ নাম্বার ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন (জুয়েল), সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন সহ আরো অনেকেই।
কৃষি উদ্যোক্তা আল আমিন বলেন, তিনি প্রায় দুই বছর রংপুরে চাকরি করেছেন, সেখানে এই হাইব্রিড পেঁপে চাষ দেখে অনুপ্রাণীত হন। এবং চাকরি ছেড়ে হাইব্রিড পেঁপে চাষে ব্যপক উদ্বুদ্ধ হন। জানুয়ারি মাসে নিজে বীজতলা তৈরি করে পেঁপে চাষ শুরু করেন এবং মার্চ মাসে চারা রোপন করেন। নতুন এই উদ্যোক্তা আরো বলেন, একটি ভালো জাতের হাইব্রিড পেঁপে গাছে প্রায় ১০০ থেকে ১২০ কেজি পেঁপে ধরে। যার বাজার দর হিসাব করলে দেখা যায়, প্রতিটি গাছ থেকে প্রায় ১ হাজার থেকে দেড় হাজার টাকার মত বিক্রি হবে। তিনি বলেন এক বিঘা জমিতে ৪০০ প্লাস পেঁপে গাছ রোপন করা যায়। সেই হিসাবে এক বিঘা জমিতে ৪ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা আয় করা সম্ভব। যা আয় করতে খরচ হবে ৪০ থেকে ৫০ হাজার টাকার মত।
উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, পেঁপে চাষটি অনেক লাভ জনক। তাছাড়াও বাজারে যাতে বারোমাস বিষ মুক্ত সবজি ও ফল পাওয়া যায়, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। শুধু তাই নয় ফসলের উৎপাদন বাড়াতে আজকের এই আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update