Views: 0
হিলিতে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে এইচপি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।২১ অক্টোবর বেলা ১১টায হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইলতুতমিশ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন ,
৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইলতুতমিশ আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তাহেরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,হাকিমপুর থানার এসআই হামিদুল ইসলাম প্রমুখ।
ডাঃ মোঃ ইলতুতমিশ আকন্দ জরায়ুর ক্যান্সার প্রতিরোধে বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন আমরা মুক্ত আকাশে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। সেই জন্য সকল মহলের সহযোগিতা করতে হবে। মহিলাদের জরায়ুর ক্যান্সার হলে পরিবারের সদস্যরা বিপদগ্রস্ত হয়ে যায়।তাই মায়েদের সুরক্ষায় আগামী প্রজন্মের জন্য টিকা গ্রহণ অপরিহার্য। সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন বলেছেন একজন মা জরায়ুর ক্যান্সার হলে পরিবারের সদস্যরা বিপদগ্রস্ত হয়ে যায়।তাই আগামী প্রজন্মের সন্তানদের সুস্থ রাখতে তাদের টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি সফল করতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইলতুতমিশ আকন্দ জানান হাকিমপুর উপজেলায় ৪ হাজার ৮শত ৬৮ জন স্কুল পড়ুয়া মেয়েদের কে রেজিস্ট্রেশন করে এই টিকা দেওয়া হবে, এজন্য সকলের সহযোগিতা করবেন । আগামী ২৩ অক্টোবর থেকে ১৮ দিন এই কার্যক্রম চালানো হবে। প্রথম ১০দিন বিভিন্ন স্কুলে এবং পরে ৮দিন স্থায়ী ৯৬ টি টিকা দান কেন্দ্র এই টিকা দেওয়া হবে।