বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

হিজড়া সেজে ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক, নিসআ’র উদ্যোগে থানায় হস্তান্তর
ফাহিম ফরহাদ, গাজীপুরঃ / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
গাজীপুর চৌরাস্তায় হিজড়া সেজে ছিনতাইয়ের অভিযোগে আটক যুবক হাবিবকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করছেন নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা

Views: 0

গাজীপুর মহানগরের ব্যস্ততম চৌরাস্তা এলাকায় হিজড়া সেজে দীর্ঘ দিন ধরে ছিনতাই ও প্রতারণা করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত তথা বুধবার (২১ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) গাজীপুর মহানগর শাখার সদস্যদের অভিযানে এই প্রতারক ধরা পড়ে।

আটকের পর তাকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যুবকের নাম হাবিব ওরফে হাবিবা (৩০), যিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মৃত মুনতাজ ও হালিমা দম্পতির ছেলে।

হিজড়া সেজে ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক, নিসআ’র উদ্যোগে থানায় হস্তান্তর

অভিযোগ রয়েছে, হাবিব দীর্ঘদিন ধরে গাজীপুর চৌরাস্তা এলাকায় হিজড়া সেজে মাছ ও মুরগির গাড়িসহ বিভিন্ন ব্যবসায়ীদের গতিরোধ করে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিলেন। এমনকি অবৈধ সম্পর্কের প্রলোভন দেখিয়ে সাধারণ যুবকদের ডেকে এনে সর্বস্ব লুট করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) গাজীপুর মহানগর, বাসন থানা ও সদর থানার যৌথ টহল চলাকালে তাকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর হাবিব স্বীকার করেছেন যে, তার সাথে একটি বড় সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। নিসআ গাজীপুর মহানগরের সদস্য সচিব মো. মোকরামিন বিল্লাহ রুপক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update