বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

২ লাখ টাকার গাঁজাসহ চালক গ্রেফতার: অলিপুর চেকপোস্টে পুলিশের সফল অভিযান
মোঃ কামাল মিয়া, সিলেট ব্যুরোঃ / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

Views: 0

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর ক্যাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট চলাকালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, একটি কাভার্ড ভ্যানযোগে সিলেট তামাবিল থেকে অবৈধ মাদক পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (রেজিঃ নং ঢাকা মেট্রো-ন -২৩-১৭৪৫) তল্লাশি করে প্রায় ২০ (বিশ) কেজি গাঁজা পাওয়া যায়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা

স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দতালিকা মূলে কাভার্ড ভ্যান ও মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক মোঃ ইউছুফ (৪৫), পিতা-মৃত আব্দুর রশিদ ব্যাপারি, সাং-লডাইরচর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিনি সিলেট তামাবিল থেকে এই মাদক বিভিন্ন জায়গায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update