Views: 0
মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় নিজ অথার্য়নে দুস্থ ও অসহায় গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সংগ্রামী সভাপতি তরুণ প্রজন্মের অহংকার ও মধ্যমণি, বিএনপি-জামাত পেট্রল বোমা ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথের প্রতিবাদী সৈনিক, তরুণ প্রজন্মের অহংকার, গরীব-দুঃখী-মেহনতি জনগণের অকৃত্রিম বন্ধু, চার দলীয় জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক, স্বচ্ছ রাজনীতির প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার আনুগত্যের নির্ভিক নেতা মোঃ বিল্লাল হোসেন।
আজ ৪ জুলাই ২০২০ রোজ শনিবার মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ডের রায়ের বাজার, বিবির বাজার ও সুলতানগঞ্জ এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রবিউল আলম, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, আল সাদিক বাদিন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সংবাদকর্মীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রবিউল আলম বলেন, ভোট আমরা অনেকেরেই অনেক মার্কায় দিয়েছি। অসহায় মানুষের পাশে নৌকা আর শেখ হাসিনাকেই পেয়েছি, আমরা পেয়েছি আলহাজ্ব মোঃ সাদেক খান এমপির মাধ্যমে। যুব সমাজের অহংকার বিল্লাল হোসেন তার ব্যাক্তিগত অর্থে আজ যে খাদ্য সহায়তা বিতরন করলেন, ইতিহাস হয়ে থাকবে বয়স বিবেচনা করে। আপনার সবাই তার জন্য দোয়া করবেন। বিল্লাল হোসেন ও মহিলা কাউন্সিলরের মত প্রতিটি ঘরে ঘরে প্রধানমন্ত্রীর ওএমএস কার্ড ও খাদ্য সহায়তা আমাদের কাউন্সিলর যদি পৌ্ছিয়ে দিতে পারতো, আমরা গর্বিত হতাম, গর্ব করতে পারতাম। তার নিজস্ব বাহিনীর মাধ্যমে বিতরণ বলবো, না আত্নসাৎ জানিনা। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ এক পেকেট খাদ্য, একটি কার্ড পায় নাই। আপনারা কারা পেয়েছেন জানিনা। যারা পান নাই হ্মমা করবেন, মহিলা কাউন্সিলরের মাধ্যমে আমরা পৌছিয়ে দিতে চেষ্টা করবো।
বিল্লাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আলহাজ্ব মোঃ সাদেক খান এমপি, যুবলীগের নির্দেশনায় মানব সেবায় আত্ন উৎসর্গ করেছি। প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিবো, মানুষের ভোট নিয়ে নিজস্ব বাহিনী গড়ে তুলবো না। সাদেক খানের সুনাম নষ্ট করবো না। মুজিব আদর্শ থেকে বিচুক্ত করতে পারবো না। কাউন্সিলরকে বলি নিজস্ব বাহিনী ছেড়ে সাধারণ মানুষের পাশে আসেন। আমরা আপনার জন্য ভোট ভিহ্মা করেছি। আলহাজ্ব মোঃ সাদেক খান আপনার জন্য মানুষের হাতে ধরেছে শেখ হাসিনার নির্দেশে। আমাদেরকে জবাব দিহি করতে হয়। আওয়ামী লীগকে প্রশ্নবৃদ্ধ করবেন না। এ দেশে অনেকেই অনেক বড় বড় বাহিনী গড়ে তুলেছে। শেষ পরিনাম নৌকার বৈঠার বাড়ী, ওয়ান টাইমস বলপেন ছাড়া কিছু জুটে নাই। ভালো হন পয়সা লাগবে না, সম্মানের উচ্চাসনে মাথায় করে রাখবো। দলকে ভাঙ্গার পায়তারা করলে, দ্বিধা বিভাক্ত করতে চাইলে নর্ধমায়ও থাকতে পারবেন না। শেখ হাসিনাকে ভাগ করার হ্মমতা আপনার নাই।
বিল্লাল হোসেন আরো বলেন, করোনা ভাইরাস থেকে গোটা জাতিকে রক্ষায় সরকার অত্যন্ত সতর্কতার সহিত কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশিত আইনগুলো মেনে চলতে হবে। সুরক্ষা সামগ্রী ব্যবহার এবং সর্তকতাকে গুরুত্ব দিয়ে সবাই বাড়ীতে থাকতে হবে। সভা শেষে প্রবিন আওয়ামী লীগ নেতা সিরাজ ভুইয়াকে দেখতে নেতৃবৃন্দ হাজির হন।