মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
বদলি-পদায়নের নাটকীয়তা! চার মাস পর ধামসোনায় ফিরলেন অভিযোগের মুখে থাকা ইউপি সচিব আবুল কালাম আজাদগাজীপুরে গার্মেন্স শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনগাজীপুরে বাসচাপায় প্রা/ণ গেল কাজের সন্ধানে আসা নূর মোহাম্মদেরগাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাগাজীপুরে সড়ক থেকে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তিগাজীপুর শিল্পাঞ্চলে ফের অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেল প্রাণশিল্পকারখানায় নৈরাজ্যের চক্রান্ত রুখে দিতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি৭ নভেম্বর ও সিপাহী-জনতার বিপ্লব: জিয়াউর রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইতিহাসমজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদেরওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর জোর তাগিদপোশাক শ্রমিকদের টানা আন্দোলন: পরিস্থিতি নিয়ন্ত্রণে মজুরি বোর্ড গঠনখাইলকুর বাদশাহ্ মিয়া কলেজের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা কামাল উদ্দিনপাইকগাছায় বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোবাইল ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদচট্টগ্রামে তরুণদের আত্মরক্ষায় বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের সেমিনার ও ক্যাম্পিংহিলিতে বিজিবির অভিযানে মাদকসহ বাবা ও দুই ছেলেসহ গ্রেপ্তার ৪

নিউজ

আজ আমার অষ্টম মঙ্গলা

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৩:০৬ অপরাহ্ণ
আজ আমার অষ্টম মঙ্গলা
৫৭৯

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

কিন্তু অভি ফোন ধরছে না কেন? ও বলেছিলো দার্জিলিং যে হোটেলটা ও বুকিং করেছে সেটা ওর বিশেষ জানাশোনা। বুবাই এর গল্পটি ওখানে শেষ করে আমি ওর সম্পত্তিতে রাজ করবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনটা মানছে না। একটা মানুষের জীবন শেষ করে দেবো, লোকটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে।

যাক বাঁচা গেলো আজ আমার জন্মদিন। সারপ্রাইজ হিসেবে একটা দলিল উপহার দিয়েছেন বুবাই আমাকে। লাটাগুড়িতে একটা কটেজ কিনেছেন উনি আমার জন্য হানিমুনে যাবো আমরা ওখানেই। সারাদিন বেশ ভালো কাটলো কিন্তু মন খারাপ হলো বিকাল বেলায়।

আমার আর উনার মামাতো বোন অয়ন্তিকার জন্মদিন এক দিনে বিকালে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমার জন্য ছিলো আরো একটা সারপ্রাইজ। অভি আর অয়ন্তিকার এঙ্গেজমেন্ট। অথচ আমাদের বিয়েতেই ওদের আলাপ। শিল্পপতির মেয়ে বলে বোধহয় অতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভি।

বাড়ি ফিরে মনটা কিছুতেই ভালো করতে পারলাম না। শুয়ে পরলাম। উনি বললেন “তোমার মোবাইলটা দেবে একটু একটা গেমস খেলবো। দিয়ে দিলাম।” কি ধরণের মানুষ এই লোকটি কে জানে! কি ধাতুর তৈরি কে জানে? আজ উনি অভি আর আমার ঝগড়াটা দেখেছেন। অভি স্পষ্ট বলেছে, আমি বুবাইকে ঠকিয়েছি তাই ও আমাকে ঠকিয়ে কোনো ভুল করেনি।

সকাল বেলায় উঠে আরো একটা সারপ্রাইজ। অভি আয়ন্তিকাও আসলো আমাদের সাথে। দিনটা ভালো কাটলো। মানে আমি চেষ্টা করলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অভি বোধহয় আমাকে কোনদিন ভালোবাসে নি। ও বেশ নির্লিপ্ত। অয়ন্তিকাকে খুশি করতে ব্যাস্ত। আয়ন্তিকা হঠাৎ ঠিক করলো বাইক রেসিং করবে। আমি আপত্তি করলাম ঠিকই কিন্তু বুবাই এর ওপর জোর খাটানোর অধিকার বোধহয় আমার হয়নি এখনো। তাই বেশি জোর ফলাতে চাইলাম না। তবে মনে মনে চাইলাম একটা দিনের জন্যে হিরো হোক সবার চোখে।

কিন্তু রেসিং কোন ফল এলোনা। কারণ অভি এক্সিডেন্ট করলো। সন্ধ্যায় অয়ন্তিকা এলো সাথে এলো চাকর ভাবলারাম। জানতে পারলাম ভ্যাবলারাম আসলে অয়ন্তিকার বন্ধু রাজীব সিনহা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। অভির মোবাইল থেকে, আমার ছাড়াও আরো ছয় সাতটি মেয়ের আপত্তিকর ভিডিও , ছবি ডিলিট করা হয়েছে। যাদেরকে ও নিয়মিত ব্লাকমেইল করতো। অভি হয়তো বাঁচবে না। বেঁচে গেলেও আইনের হাত থেকে ওর রক্ষা নেই, কারণ ওর ব্লেকমেইলের ভয়ে আত্মাহত্যা করছে অয়ন্তিকার বান্ধবি সোনালী। ওর চলে যেতেই বুবাই একটা গোলাপ ফুল নিয়ে আমাকে উপহার দিলো। আর বললো গোলাপটা তুলতে গিয়ে সে নাকি অনেক গুলো কাটার আঘাত পেয়েছেন। সেটা দেখালো। আমি জিজ্ঞেস করলাম “আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন”

ও বললো ” তোমার জন্য আমি জীবন দিতে পারি ,আবার নিতেও পারি।”

আমার চোখে জল এসে গেলো।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

বদলি-পদায়নের নাটকীয়তা! চার মাস পর ধামসোনায় ফিরলেন অভিযোগের মুখে থাকা ইউপি সচিব আবুল কালাম আজাদ

সাভার প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
বদলি-পদায়নের নাটকীয়তা! চার মাস পর ধামসোনায় ফিরলেন অভিযোগের মুখে থাকা ইউপি সচিব আবুল কালাম আজাদ

ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদে সচিব পদে বদলি ও পদায়ন নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। মাত্র চার মাসের ব্যবধানে একাধিক কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনের পর আবারও আগের কর্মস্থলে ফিরেছেন মোঃ আবুল কালাম আজাদ। স্থানীয় সরকার বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে ধামসোনা ও বনগাঁও ইউনিয়ন পরিষদের দুই প্রশাসনিক কর্মকর্তাকে পরস্পরের কর্মস্থলে বদলি করা হয়েছে। এতে প্রশাসনিক সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনের স্মারক নম্বর ৪৬.০০.২৬০০.০০০.০১৭.৯৯.০০০৩.২৫-১১৩৯। এতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতীকুল ইসলাম।

সরকারি প্রজ্ঞাপনে যেভাবে বদলি প্রজ্ঞাপনের তালিকা অনুযায়ী, সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদকে বনগাঁও থেকে ধামসোনা ইউনিয়ন পরিষদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খুরশিদ আলম সাগরকে ধামসোনা থেকে বনগাঁও ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থাৎ, দুই ইউনিয়নের দুই কর্মকর্তাকে পরস্পরের কর্মস্থলে অদলবদল করা হয়েছে।

চার মাসে ধামসোনা ইউনিয়নে সচিব পরিবর্তনের ধারাবাহিকতা
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধামসোনা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবুল কালাম আজাদ। পরে ২০২৬ সালের জুলাই মাসে তাঁকে ধামসোনা থেকে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।

তাঁর স্থলাভিষিক্ত হয়ে ধামসোনায় যোগদান করেন মাসুদ করিম। পরবর্তী সময়ে ৩ নভেম্বর ২০২৬ তারিখে তাঁকে ধামসোনা ইউনিয়ন পরিষদ থেকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।এরপর ধামসোনা ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেন খুরশিদ আলম সাগর। সর্বশেষ ১৭ নভেম্বরের সরকারি প্রজ্ঞাপনে খুরশিদ আলম সাগরকে বনগাঁও ইউনিয়নে এবং আবুল কালাম আজাদকে পুনরায় ধামসোনা ইউনিয়নে পদায়ন করা হয়।

এভাবে কয়েক মাসের ব্যবধানে ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্বে একাধিকবার পরিবর্তন এসেছে।

আগের দায়িত্ব পালনকালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ধামসোনা ইউনিয়ন পরিষদে পূর্বে দায়িত্ব পালনকালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, সরকারি সেবা প্রদানে অতিরিক্ত অর্থ আদায়, ট্রেড লাইসেন্স ইস্যু এবং রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

এসব প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়। তাঁর সম্পদের উৎস ও ভবন নির্মাণ নিয়েও প্রশ্ন ওঠে।

তবে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আবুল কালাম আজাদের বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগও থাকা প্রয়োজন।

পুনরায় একই ইউনিয়নে পদায়ন, প্রশাসনের কাছে প্রশ্ন
একাধিক অভিযোগে সংবাদ প্রকাশের পর অন্য ইউনিয়নে বদলি হওয়া একজন কর্মকর্তাকে আবারও আগের কর্মস্থলে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের জিজ্ঞাসা, আবুল কালাম আজাদের বিরুদ্ধে পূর্বে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে কোনো প্রশাসনিক তদন্ত হয়েছিল কি না? হয়ে থাকলে তার ফলাফল কী? তাঁকে পুনরায় ধামসোনা ইউনিয়ন পরিষদে পদায়নের ক্ষেত্রে কী প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে?

এ ছাড়া মাত্র কয়েক মাসের ব্যবধানে ধামসোনা ইউনিয়ন পরিষদে একাধিক কর্মকর্তার পরিবর্তনের কারণ কী, সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন।

যদিও সরকারি প্রজ্ঞাপনে প্রশাসনিক কাজের সুবিধার্থে বদলির কথা বলা হয়েছে, তবে নির্দিষ্টভাবে কেন দুই কর্মকর্তাকে পরস্পরের কর্মস্থলে পদায়ন করা হলো, তার বিস্তারিত ব্যাখ্যা প্রজ্ঞাপনে উল্লেখ নেই।এ বিষয়ে সাভার উপজেলা প্রশাসন, ঢাকা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা এবং স্থানীয় সরকার বিভাগের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।প্রশাসনের কাছে এখন জনস্বার্থে প্রশ্ন—চার মাসের ব্যবধানে বারবার সচিব পরিবর্তনের প্রয়োজন হলো কেন? আর পূর্বে একাধিক অভিযোগে সংবাদ প্রকাশিত হওয়া আবুল কালাম আজাদকে আবারও ধামসোনা ইউনিয়ন পরিষদে ফিরিয়ে আনার পেছনে কী প্রশাসনিক যুক্তি রয়েছে?

গাজীপুরে গার্মেন্স শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মোহাম্মদ আবুল কাশেম, স্টাফ রিপোর্টার
মোহাম্মদ আবুল কাশেম, স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
গাজীপুরে গার্মেন্স শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল থেকে মহানগরীর মালেকের বাড়ি, সাইনবোর্ড ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং মালেকের বাড়ি এলাকায় সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জেলার শিল্পাঞ্চলগুলোতে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশেই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছিলেন। তবে সকাল সাড়ে নয়টার দিকে মহানগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে নেমে আসেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে দশটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় মালেকের বাড়ি এলাকায় পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে শ্রমিকেরা বিভিন্ন দিক থেকে এসে আবারও সড়কে অবস্থান নেন। বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোড় ও বাংলাবাজারসহ আরও কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। দুপুর নাগাদ এলাকায় দফায় দফায় বিক্ষোভ ও উত্তেজনা চলছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মালেকের বাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন এবং তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে গাজীপুরের অন্যান্য এলাকার পরিস্থিতি ভালো আছে এবং অনেক কারখানা উৎপাদনে ফিরেছে বলেও জানান তিনি।

গাজীপুরে বাসচাপায় প্রা/ণ গেল কাজের সন্ধানে আসা নূর মোহাম্মদের

মোঃ আবুল কাশেম, স্টাফ রিপোর্টার:
মোঃ আবুল কাশেম, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
গাজীপুরে বাসচাপায় প্রা/ণ গেল কাজের সন্ধানে আসা নূর মোহাম্মদের

গাজীপুর মহানগরীর অন্যতম ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও ঝরল একটি তাজা প্রাণ। বোর্ডবাজার এলাকায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নূর মোহাম্মদ (৪৫) নামের এক কর্মসন্ধানী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বোর্ডবাজারের বড় মসজিদের ঠিক সামনে এই হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনাটি ঘটে। পরিবারের মুখে হাসি ফোটাতে এবং জীবিকার তাগিদে সুদূর নেত্রকোনা থেকে গাজীপুরে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ পাওয়ার আগেই ঘাতক বাসের নির্মম আঘাতে চিরতরে নিভে গেল তাঁর জীবনপ্রদীপ। এই অকাল ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নিহতের পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রো-১৩-০৭৬৯ নম্বরের সম্রাট পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস বোর্ডবাজার বড় মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় পথচারী নূর মোহাম্মদকে সজোরে চাপা দেয়। বাসের প্রচণ্ড ধাক্কায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে জীবন বাঁচানোর আশায় তাঁকে স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

নিহত নূর মোহাম্মদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে এবং একটি ভালো কাজের সন্ধানে মাত্র দুই দিন আগে তিনি নিজ জন্মভূমি ছেড়ে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় এসেছিলেন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজীপুর শিল্পাঞ্চলে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলন এবং সামগ্রিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাজের সন্ধানে এসেও তিনি কোথাও কোনো চাকরির ব্যবস্থা করতে পারেননি। একদিকে নতুন কর্মসংস্থানের চরম অনিশ্চয়তা, অন্যদিকে সংসার চালানোর কঠিন জীবনসংগ্রাম—সবকিছুর মাঝেই মাত্র আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে তাঁর সচ্ছলভাবে বাড়ি ফেরার স্বপ্ন পরিণত হলো নিথর দেহে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই পুলিশ অত্যন্ত তৎপরতা চালিয়ে ঘাতক সম্রাট পরিবহনের বাসটিকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাতক বাসচালকের সঠিক নাম-পরিচয় কিংবা ঠিক কোন পরিস্থিতিতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একদিকে সংসারের হাল ধরতে ভিটেমাটি ছেড়ে শহরে আসা, অন্যদিকে কর্মসংস্থানের তীব্র সংকট—এমন কঠিন বাস্তবতার মাঝে সড়ক দুর্ঘটনায় একজন কর্মক্ষম মানুষের অকাল প্রাণহানি সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রুটে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের বিষয়টি এই ঘটনার মধ্য দিয়ে আবারও জোরালোভাবে সামনে চলে এসেছে।

নূর মোহাম্মদের এই মর্মান্তিক মৃত্যু কেবল একটি সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং একটি অসহায় পরিবারের স্বপ্নভঙ্গের করুণ উপাখ্যান। মাত্র দুই দিন আগে জীবিকার যে রঙিন স্বপ্ন নিয়ে তিনি গাজীপুরে এসেছিলেন, তা চিরতরে থেমে গেল সম্রাট পরিবহনের চাকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ আইনি পদক্ষেপ, চালকদের জবাবদিহিতা এবং মহাসড়কে কঠোর শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমেই কেবল এমন অনাকাঙ্ক্ষিত প্রাণহানি রোধ করা সম্ভব।