মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম:
টেকনাফে র‌্যাবের চিরুনি অভিযান: ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার৭ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরুজিএমপি সদর থানা পুলিশের অভিযানে ০২ টি বিদেশি পিস্তল ০৭ রাউন্ড গুলি ও ২ টি প্রাইভেট কারসহ গ্রেফতার -০১বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তরব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর ওপর প্রশাসনের সাময়িক নিষেধাজ্ঞাবেহেশতের টিকিট বিক্রির নামে অপশক্তির তৎপরতা রুখে দিনঢাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানশহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকালতারেক রহমানের সুস্বাস্থ্য ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করলেন মোদিফ্রিজভর্তি কুরবানির গোশত বনাম প্রতিবেশীর শূন্য থালা: আমাদের ইবাদত কতটা খাঁটি?পবিত্র ঈদুল আযহায় বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরোহিঙ্গা ক্যাম্পে কোরবানির মাংস বরাদ্দ: স্থানীয়দের ২৫% হিস্যার তালিকা প্রকাশের দাবিতে জেলা প্রশাসককে  আবেদন।অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণউখিয়ায় ধ/র্ষ/ণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতউখিয়ার পালংখালীতে আধুনিক ও মানসম্মত ‘স্বপ্নঘর ফার্নিচার ও ক্রোকারিজ মার্ট’-এর শুভ উদ্বোধন।

জাপানের পর ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ণ
জাপানের পর ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার
১২৯

জাপানের পর মিয়ানমারে আঘাত হেনেছে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ১টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। খবর এএনআইয়ের।

এদিকে, সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে জাপানের পূর্ব অওমোরি উপকূলের কাছে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিন স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর অওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতাও জারি করা হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, মিয়ানমারের সর্বশেষ এই ভূমিকম্পটির ছিল দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে। আর এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার।

মিয়ানমারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটির তীব্রতা কম হলেও ধারাবাহিক কম্পনের কারণে মিয়ানমারে জনমনে উদ্বেগ বাড়ছে। কারণ দেশটি চারটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বেশ ভূমিকম্প প্রবণ। সেখানে যে কোনো সময় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে।

এর একদিন আগে, সোমবার দিনে ৩ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। ওই ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। এরপরই আফটারশকের ঝুঁকি ছিল।

ভূমিকম্প ও সুনামির ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে মিয়ানমার অন্যতম। দেশটি চারটি সক্রিয় টেকটোনিক প্লেট- ভারতীয়, ইউরেশীয়, সুন্ডা ও বার্মা প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের প্রবণতা বেশি। প্রায় ১৪০০ কিলোমিটার দীর্ঘ একটি ট্রান্সফর্ম ফল্ট রেখা আন্দমান স্প্রেডিং সেন্টার থেকে উত্তরের সংঘর্ষ অঞ্চলের দিকে বিস্তৃত হয়ে তৈরি করেছে সাগাইং ফল্ট।

এএনআই জানায়, এই সাগাইং ফল্টই মিয়ানমারের সাগাইং, মান্দালে, বাগো ও ইয়াঙ্গুন অঞ্চলের ভূমিকম্প ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এই চার অঞ্চলে মিয়ানমারের মোট জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ বসবাস করে। যদিও ইয়াঙ্গুন ফল্ট লাইনের থেকে তুলনামূলক দূরে, তবুও ঘনবসতির কারণে ঝুঁকি অনেক বেশি।

এর আগে চলতি বছরের মার্চে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্পে মধ্য মিয়ানমারের বিশাল অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়।

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

টেকনাফে র‌্যাবের চিরুনি অভিযান: ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

‎মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
টেকনাফে র‌্যাবের চিরুনি অভিযান: ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

‎কক্সবাজারের টেকনাফে বিশেষ চিরুনি অভিযান চালিয়ে মাদক মামলার ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

‎গত ২৯ মে (শুক্রবার) রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোদারবিল এলাকায় এই অভিযান চালানো হয়।

‎গ্রেফতারকৃত আসামির নাম জহির আহামদ (৩০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল গ্রামের ফরিদ আহামদের ছেলে।

‎র‌্যাব জানায়, সিএমপি’র (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) বাকলিয়া থানায় ২০১৭ সালের একটি মাদক মামলায় জহির আহামদকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণার পর থেকেই জহির আইনি চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

‎গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোদারবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অভিযানকালে তার হেফাজত থেকে কোনো অবৈধ মালামাল উদ্ধার করা যায়নি।

‎ “মাদক ও অপরাধ দমনে র‌্যাব-১৫ সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এই ধরনের কঠোর ও পেশাদার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

৭ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

হিলি( দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
৭ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

ঈদুল আযাহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পরে দুই দেশের মাঝে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আদানি রপ্তানি শুরু হওয়ায় বন্দরে প্রান চঞ্চলাতা ফিরে এসেছে।

সোমবার সকালে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি রপ্তানি সকল কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ঈদের ছুটি কাটিয়ে বন্দর এলাকায় ব্যবসায়ীদের আনা গোনা শুরু হয়েছে এতে বন্দরে প্রাণ চঞ্চলাত্য দেখা দিয়েছে।

সকাল থেকে শ্রমিকরা বন্দর এলাকায় আসতে দেখা য়ায় এবং তারা বন্দরে প্রবেশ করেন। এদিকে বিভিন্ন স্থান থেকে ছেড়ে আশা পণ্যবহণকারি ট্রাক বন্দরে প্রবেশ করতে দেখা গেছে।

আমদানি-রাপ্তনিকারক গ্রুপের সভপাতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ রাখা হয়ে ছিলো। আজ সোমবার সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে।

জিএমপি সদর থানা পুলিশের অভিযানে ০২ টি বিদেশি পিস্তল ০৭ রাউন্ড গুলি ও ২ টি প্রাইভেট কারসহ গ্রেফতার -০১

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
জিএমপি সদর থানা পুলিশের অভিযানে ০২ টি বিদেশি পিস্তল ০৭ রাউন্ড গুলি ও ২ টি প্রাইভেট কারসহ গ্রেফতার -০১

জিএমপি সদর থানা পুলিশের অভিযানে ০২ টি বিদেশি পিস্তল ০৭ রাউন্ড গুলি ও ২ টি প্রাইভেট কারসহ গ্রেফতার -০১ রাজু হাসান :স্টাফ রিপোর্টার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার বিশেষ অভিযানে ০২ টি বিদেশি অত্যাধুনিক পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ০২ টি প্রাইভেট কারসহ মাহাবুব হাসান বাদশা (২২) নামে এক জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গত ২৮-৫-২০২৬ রোজ বৃহস্পতিবার সদর থানার ওসি মো:আমিনুল ইসলামের নেতৃত্বে এস,আই উওম কুমার সরকার ও তার ফোর্সদের সমন্বয়ে সদর থানাধীন ভাওরাইদ সাকিনস্হ চৌরাস্তা থেকে পূর্ব দিকে পোড়াবাড়ি রেব ক্যাম্প মুখী রাস্তায় চেক পোস্ট পোস্ট পরিচালনা করে ০২ টি লোহার তৈরি বিদেশি পিস্তল, ০২ টি ম্যাগাজিন ০৬ রাউন্ড গুলি ০১ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা ও ০১ টি সিলভার কালার রয়েল প্রোবক্স প্রাইভেট কার ০১ টি সাদা রংয়ের এলিয়ন প্রাইভেট কারসহ আইফোন ১৭ প্রোম্যাক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মাহাবুব হাসান বাদশা (২২) ০৮ ওয়ার্ড এর কেওয়া পশ্চিমখন্ডের শ্রীপুরের বাসিন্দা। আসমীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।