উখিয়ায় র‌্যাবের অভিযান: ৬ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি কক্সবাজার প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
উখিয়ায় র‌্যাবের অভিযান: ৬ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
২৭০

‎কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গ্রেপ্তারকৃত আসামির নাম খাইরুল বশর প্রকাশ পুতিয়া (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

‎র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া থানার পালংখালী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে সাজাপ্রাপ্ত আসামি খাইরুল বশরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

‎গ্রেপ্তারকৃত খাইরুল বশর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুরান মোছার খোলা (কালু মিস্ত্রির বাড়ি) এলাকার নাজির হোসেন প্রকাশ কালু মিস্ত্রির ছেলে।

‎র‌্যাব জানায়, খাইরুল বশর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করার পর থেকেই তিনি গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।

‎গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...