টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার ‎

মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার ‎
২৫৮

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-১৫। দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর আজ সোমবার ভোরে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল আজ ১৮ মে ২০২৬ তারিখ ভোর ২টা ২০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার বাসিন্দা মোজাহের মিয়ার ছেলে মো. আব্দুল্লাহকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামি আব্দুল্লাহ ২০১৭ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবর শাহ থানার একটি মাদক মামলার (মামলা নং- ৩৭(০৮)২০১৭) এজাহারনামীয় আসামি। বিজ্ঞ আদালত উক্ত মামলায় তাকে: ০৭ বছরের সশ্রম কারাদণ্ড,৩,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

‎রায় ঘোষণার পর থেকেই আব্দুল্লাহ গ্রেফতার এড়াতে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।

‎র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...