সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
গাজীপুরে অসহায় দুঃস্হ ও সুবিধাবঞ্চিত ৩৫০ জনকে এাণ সামগ্রী বিতরনগাজীপুরে হঠাৎ করে স্হায়ীভাবে বন্ধ ঘোষনা- ২ কারখানা দিশেহারা প্রায় ১৮ শত শ্রমিকহিলিতে বিএনপির মোটরসাইকেল শোডাউনগাজীপুরে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতনাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজমুল হক, দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাগাজীপুরে জিএমপির বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৪ জন নেতাকর্মী গ্রেফতারবগুড়ার শেরপুর বেলঘড়িয়ায় মাদক বিক্রির অভিযোগে আটক নারীসহ ৩ জনআদালতের তোয়াক্কা না করে জমি দখলের মরিয়া চেষ্টা: নন্দীগ্রামে আতঙ্কে একটি পরিবার, এলাকায় উত্তেজনা থানায় অভিযোগটেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, ৪টি মোটরবাইক জব্দহাকিমপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা বিতরণটেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জমির গ্রেফতার।প্রিয় দলের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে শহর ও গ্রাম অঞ্চলের ফুটবল প্রেমীরাকাঁঠালের রাজধানী গাজীপুরে ভিডিও কলে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রীজাতীয় ফল মেলা অনুষ্ঠিতচকরিয়ায় নারী শ্লীলতাহানি ও হ/ত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আরাফাত র‍্যাবের খাঁচায়

গাজীপুরে অসহায় দুঃস্হ ও সুবিধাবঞ্চিত ৩৫০ জনকে এাণ সামগ্রী বিতরন

রাজু হাসান :স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
গাজীপুরে অসহায় দুঃস্হ ও সুবিধাবঞ্চিত ৩৫০ জনকে এাণ সামগ্রী বিতরন
৫৪

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ৩৫০ জন দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।২৫ শে জুন( বৃহস্পতিবার) সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে মূখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন মো. নজরুল ইসলাম। এসময় জেলার বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি জেলা পরিষদও মানবিক সহায়তার মাধ্যমে মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোনায়েম কবির, কালিয়াকৈর পৌর বিএনপি নেতা আশরাফ সিদ্দিকি এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজভি আহমেদ দুলাল।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে গাজীপুর জেলা পরিষদের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তারা মনে করেন, এ ধরনের মানবিক কর্মসূচি সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ত্রাণ ও সহায়তা পেয়ে সুবিধাভোগীরা গাজীপুর জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

গাজীপুরে হঠাৎ করে স্হায়ীভাবে বন্ধ ঘোষনা- ২ কারখানা দিশেহারা প্রায় ১৮ শত শ্রমিক

রাজু হাসান : স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
গাজীপুরে হঠাৎ করে স্হায়ীভাবে বন্ধ ঘোষনা- ২ কারখানা দিশেহারা প্রায় ১৮ শত শ্রমিক

আর্থিক সংকট ও নানাবিধ সমস্যার কারণ দেখিয়ে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ‘ইউনিক ডিজাইনার্স’ এবং ‘ইউনিক ওয়াশিং লিমিটেড’ – ২ পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কোনো পূর্বনোটিশ ছাড়াই হঠাৎ করে কারখানা দুটি বন্ধ হয়ে যাওয়ায় এক নিমেষেই কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক। দীর্ঘদিনের চেনা কর্মস্থল হারিয়ে চরম উদ্বেগ, হতাশা আর গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ভুক্তভোগী পরিবারগুলো।

​আকস্মিক নোটিশে মাথায় আকাশ ভেঙেছে শ্রমিকদের ​স্থানীয় ও কারখানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই শ্রমিকরা কর্মস্থলে এসে কারখানার প্রধান ফটকে স্থায়ী বন্ধের নোটিশ দেখতে পান তারা। নোটিশে আর্থিক লোকসান ও কাঁচামালের সংকটসহ বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার কথা উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
​হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক সাধারণ শ্রমিকরা। কোনো আগাম আভাস না দিয়ে এভাবে রুটি-রুজির পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। চাকরি হারিয়ে এখন কীভাবে বাসা ভাড়া দেবেন, পরিবারের মুখে অন্ন জোগাবেন—তা নিয়ে চোখে অন্ধকার দেখছেন শত শত শ্রমিক।

“কোনো নোটিশ না দিয়া এক্কেবারে কারখানা বন্ধ কইরা দিল! এখন এই মাসের ঘর ভাড়া দিমু ক্যামনে, পোলাপানের মুখে খাবার দিমু ক্যামনে? হুট করে এই বিপদে আমাগো পাশে দাঁড়ানোর কেউ নাই।”

​সংকটের মুখে ১৮০০ পরিবার ​তৈরি পোশাক খাতের এই মন্দা পরিস্থিতিতে নতুন করে অন্য কোথাও চাকরি পাওয়াও এই মুহূর্তে শ্রমিকদের জন্য বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্টরা মনে করছেন, একসাথে এত বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়ায় স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। বকেয়া বেতন-ভাতা এবং আইনি পাওনাদি নিয়ম অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে কিনা, তা নিয়েও শ্রমিকদের মনে তীব্র সংশয় দেখা দিয়েছে।

​শ্রমিক নেতারা এই আকস্মিক বন্ধের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, শ্রম আইন অমান্য করে শ্রমিকদের এভাবে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে শ্রমিকদের আইনগত সকল পাওনা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
​অন্যদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা

হিলিতে বিএনপির মোটরসাইকেল শোডাউন

নুরুজ্জামান হোসেন হিলি প্রতিনিধি  প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
হিলিতে বিএনপির মোটরসাইকেল শোডাউন

আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দিনাজপুরের হিলিতে মোটরসাইকেল শোডাউন করেন বিএনপি নেতাকর্মীরাউপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ রবিবার সকাল ১১ টায় বাংলাহিলি বাজার খাদ্য গোডাউন মোড়ে থেকে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বের করেন, শোডানটি হিলির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন সহ অনেকে।গোডাউন শেষে নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যকর্ম এই দেশের মাটিতে হতে দেওয়া যাবে না।

গাজীপুরে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাজু হাসান :স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
গাজীপুরে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাজীপুরে জেলা পুলিশের আয়োজনে ২২ জুন সোমবার বিকাল ৫ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স মাঠে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর। পুলিশ সদস্যদের মনোবল ও কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন গাজীপুরের পুলিশ সুপার, জনাব মোঃ শরিফউদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক), শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স এবং জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।