উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার করল র‍্যাব-১৫ ‎

‎মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি কক্সবাজার। প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার করল র‍্যাব-১৫ ‎
১১৭

মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি এহসান উল্লাহকে (২৯) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

‎মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১:০৫ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল।

‎গ্রেফতারকৃত এহসান উল্লাহ উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের (ব্লক-সি, শেড নং-৭৩, এমআরসিপি নং-০৬১১৫) বাসিন্দা আব্দুল মুন্নাফ ও ছেমন বাহারের ছেলে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, মাদক মামলায় সাজা ঘোষণার পর থেকেই আসামি এহসান উল্লাহ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বল খেলার মাঠ পুলিশ ক্যাম্পের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎র‍্যাব-১৫ জানায়, অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে এবং সাজাপ্রাপ্ত বা পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাবের নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...