আলীহোসাইন স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃকরোনা পরিস্থিতিতে চলতি মৌসুমে রাঙ্গামাটিতে লিচুর বাম্পার ফলন হয়েছে।জেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় রসালো লিচু।এরই নমুনা দেখা গেছে মাইনীমুখ ও বগাসওর এলাকার বেশ কয়েকজন কৃষকের বাগান পরিদর্শনে গিয়ে।
আবহাওয়া অনুকূলে থাকার কারণে এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে এমনটা মনে করেন কৃষকরা।পাহাড়ে এবার উচ্চ ফলনশীল দেশি যাত,চায়না টু চায়না থ্রি বোম্বে বেদেনা ও কালি করি জাতের লিচু উৎপাদিত হয়।তবে ফলন ভালো হলেও করুণার কারণে ন্যায্যমূল্য না পেয়ে হতাশ চাষীরা।চাষীরা বলেন যে লিচু আমরা দুহাজার দুইশত টাকায় বিক্রি করতাম,সে লিচু এখন আমরা এক হাজার বারোশো টাকা বিক্রি করি।তাও কৃষি বিভাগ থেকে সহযোগিতা করার কারণে আমরা লিচুগুলো চট্টগ্রামে বাজারজাত করতে পারতেছি।এদিকে বগাসওর ইউনিয়নের মারিশ্যাচর এলাকার বেশ কয়েকজন কৃষকের বাগান পরিদর্শন করেছেন রাংগামাটিজেলার কৃষি সম্প্রসারয়ানের অভি দপ্তরের উপ-পরিচালক প্রবন কুমার চাকমা।এই সময় কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা,লঙ্গদু জেলার কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম,উপজেলা কৃষি সংরক্ষণ রতন কুমার চৌধুরীসহ উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।করোনার কারণে কৃষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন শিকার করে চাষীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার উদ্যোগ নিবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন,প্রবন কুমার চাকমা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।