Views: 1
আবু হুরাইরা রাসেল যশোর জেলা প্রতিনিধি,,যশোরের চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ের একটি পাটক্ষেত থেকে কার্টুনে ভর্তি একটি নবজাতক উদ্ধার করেছে স্থানীয় কৃষকরা। পরে মহেশপুর থানা পুলিশ সেটি উদ্ধার করেছে। তবে মহেশপুর থানার ওসি মোরশেদ খান বলেছেন ওটি নবজাতক নয় ভ্রুণ। মঙ্গলবার পাঁচটার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ের পুড়াপাড়া ফিলিং ষ্টেশনের পাশের একটি পাটক্ষেত থেকে কৃষকরা কার্টন ভর্তি ওই নবজাতককে উদ্ধার করে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ে অবস্থিত পুড়াপাড়া ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় পাশ্ববর্তী চুটারহুদা গ্রামের এনামুল নামে এক ব্যক্তি নিহত হয়। আশেপাশের চৌগাছা ও মহেশপুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সেই মৃতদেহ দেখতে ভিড় জমায়। এরই কোন এক ফাঁকে কেউ কার্টুনে ভর্তি প্রায় পরিপক্ক ওই নবজাতকটিকে কেউ কার্টুনে ভর্তি করে ফেলে রেখে যায়। পরে ওই মাঠে কর্মরত কৃষকরা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বিকাল ৫টার দিকে কার্টুনটি দেখতে পেয়ে পাকা সড়কে নিয়ে এসে খুলে দেখেন কার্টুনের মধ্যে প্রায় পরিপক্ক একটি ফুটফুটে নবজাতকের নড়াচড়া বিহীন দেহ রয়েছে। সেটির হাত-পা-মুখ-মাথা সবই স্পষ্ট বোঝা যাচ্ছে।স্থানীয় মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের শ্যামনগর ওয়ার্ডের মেম্বার মাওলানা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন স্থানীয়দের মাধ্যমে কার্টুন ভর্তি নবজাতক উদ্ধারের সংবাদ পেয়ে মহেশপুর থানায় জানিয়েছি। মহেশপুর থানার ওসি মোরশেদ খান বলেন ওটিকে নবজাতক বলা যাবে না, ওটি ভ্রুণ। কে বা কারা ফেলে রেখে গেছে। উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।