মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ।
স্টাফ রিপোর্টার / ৯৬২ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Views: 1

মোঃআব্দুল বাতেন (বাচ্চু)

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে  স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে স্ত্রী আকলিমা আক্তার পলাতক রয়েছে বলে যানাযায়।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত্রে শ্রীপুর পৌরসভার গিলারচালা (আসপাডা) এলাকায় এই ঘটনা ঘটে। স্বামী আব্দুল জলিল নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নন্দেরছুটু গ্রামের মোঃ জহর আলীর ছেলে। আব্দুল জলিল পেশায় একজন পল্লী চিকিৎসক।সে পৌরসভার গিলারচালা এলাকায় ভাড়া থেকে ওষুধের ব্যবসা করেন।

পরিবার সূত্রে জানা যায়, আকলিমা আক্তার তার স্বামীকে নানা বিষয় নিয়ে সব সময় সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত।গত মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে স্ত্রী আকলিমা। এতে আব্দুল জলিল গুরুতর আহত হলে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, এই ঘটনার বিষয়ে জানতে পেরেছি, তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update