শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

পরিবেশ রক্ষায় গাছ লাগান : প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার / ৪৭১ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Views: 0

পরিবেশ রক্ষায় ‘মুজিব বর্ষে‘ জনগণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি কৃষক লীগের বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে এ আহ্বান জানান বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিব বর্ষে আমি সবাইকে এ আহ্বান জানাতে চাই যে, আসুন আমরা একসঙ্গে দেশের পরিবেশ রক্ষায় গাছ লাগাই এবং মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করি।’

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব নেতা ও কর্মীকে পরিবেশ রক্ষায় এ বছর ব্যাপকহারে গাছ লাগানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘একটি ফলের গাছ, একটি কাঠ গাছ এবং একটি ভেষজ গাছের চারাসহ প্রত্যেকে কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে পারেন। এ মুজিব বর্ষে প্রায় তিন কোটি চারা রোপণ করতে পারি।’

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক বক্তব্য দেন।

এতে স্বাগত বক্তব্য দেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update