শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শ্রীপুরে চায়ের দোকানদার কে মারধরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার / ৬০৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

Views: 0

মোঃআব্দুল বাতেন (বাচ্চু) নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের শ্রীপুরে চা’র দোকানদার কে মারধর, দোকান ভাংচুর ও দোকানদারের চাচা কে মারধরের মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোঃ তোফাজ্জল হোসেন মেম্বার (৩৫) বরমী ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের প্রাক্তন চেয়ারম্যান মৃত হাবিবুর রহমানের সন্তান। ও বর্তমান বরমী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

মামলা সূত্রে জানাযায়, ৬ মার্চ বেলা ১২টায় স্থানীয় বাঁশতলা বাজারে তোফাজ্জল হোসেন জনৈক লোককে রশিদ এর চা’র দোকানে চা আনার জন্য পাঠালে চা’ র পানি ও দুধ পর্যাপ্ত গরম না থাকায় রশিদ চা দিতে অস্বীকৃতি জানালে জনৈক লোক বিষয়টি তোফাজ্জল মেম্বারকে জানালে তিনি গিয়ে দোকানদার রশিদকে মারধর করেন,এবং চা’র কেতলি দুধের সসমেন ফেলে দিয়ে দোকান ভাংচুর করে মালামাল বাহিরে ফেলে দেন। এরং ১০ মার্চ সকালে দোকানদার রশিদের চাচা বড়নল গ্রামের মৃত হজরত আলীর সন্তান শাহাব উদ্দিন (৬৫) রতন নামের এক লোকের সাথে মোটরসাইকেলে বাশতলা বাজার থেকে কুটিবাড়ি যাওয়ার পথে তোফাজ্জল হোসেন তার বাড়ির পাশে মোটরসাইকেলের গতিরোধ করে সাহাব উদ্দিন কে মারধর করে। পরে সাহাব উদ্দিন বাদী হয়ে তোফাজ্জল মেম্বারকে অভিযুক্ত করে ১৫ মার্চ শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জাহান, তোফাজ্জল হোসেনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ ২৮ জুলাই বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update