শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

গফরগাঁও চরআলগীতে ভাগ্নির সর্বস্ব লুটে মামা উধাও
স্টাফ রিপোর্টার / ৫২৪ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১২ আগস্ট, ২০২০

Views: 0

মোঃ আব্দুল বাতেন (বাচ্চু), নিজস্ব প্রতিবেদক: 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চরআলগী ইউনিয়নের  টেকিরচর গ্রামের ফারুক তার আপন ভাগ্নিসৌদি প্রবাসীর স্ত্রী ফালানীর সর্বস্ব লুটে নিয়ে উধাও হয়েছে বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রবাসী খাইরুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে থাকা অবস্থায় বাড়িতে টাকা-পয়সা স্ত্রীর নামে পাঠিয়েছেন । প্রবাসী খাইরুল বাড়িতে আসার পর, টাকা পয়সার হিসেব জানতে চাইলে খাইরুলের স্ত্রী ফালানি  বেগম বলেন, সকল টাকাপয়সা ফারুক মামার কাছে জমা আছে।এদিকে ফালানি অভিযোগ করেন, মামা আমার কাছে টাকা রাখতেই দেয়নি,আমার স্বামী যখন টাকাপয়সা পাঠিয়েছেন তখনই আমাকে ভয়-ভীতি দেখিয়ে টাকা-পয়সা মামা ফারুক

তার কাছে থেকে নিয়ে নিতো।

এদিকে খাইরুল বাড়িতে আসার পাঁচ মাস পর ফালানীর আবার সন্তান প্রসব করেন।

খাইরুল স্ত্রীকে জিজ্ঞেস করে  বলেন আমি দেশে আসলাম পাঁচ মাস হলো ১০  মাসের বাচ্চা কি করে প্রসব হয়। এলাকার মেম্বার ফালানীর অবিভাবক সহ ফালানীকে জিজ্ঞাসাবাদ করলে ফালানি বলে আমি সত্য কথা বলব, মামা আমাকে জোর করে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে টাকা পয়সা না দেয়ার অজুহাতে আমাকে ব্ল্যাকমেইল করে দৈহিক মিলন ঘটায়। দৈহিক মিলন থেকেই আমার গর্ভে ছেলে সন্তান জন্ম নেয়।

আমাকে আরো বলেন যদি কাউকে দৈহিক মিলনের কথা বলি তাহলে সে আমাকে প্রাণে মেরে ফেলবে, সেই ভয়ে আমি আমার স্বামীসহ কাউকে বলতে সাহস পায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া ও এলাকাবাসী ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং সুষ্ঠ বিচারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

ঘটনা জানাজানি হওয়ার পর মামা ফারুক পলাতক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update