সৈয়দ জামান ফাউন্ডেশনের উদ্যোগে শার্শায় সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ
স্টাফ রিপোর্টার
/ ৫৩৮
বার দেখা হয়েছে
আপডেট
সোমবার, ১৭ আগস্ট, ২০২০
শেয়ার
Views: 1
খোরশেদ আলম : সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও আত্ম-কর্মসংস্থান মুলক একটি দাতব্য প্রতিষ্ঠান সৈয়দ জামান ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল ৪টার সময় শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে এই পিপিই ও মাস্ক বিতরণ করা হয়।
শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক আমিনুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, (সহ-সভাপতি), বি এম রুহুল কুদ্দুস শাকিল, মাষ্টার আক্তারুজ্জামান,
সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, সহ এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মফিজুর রহমান বিষু, আহম্মদ আলী খোকন, জসিম উদ্দিন, আনোয়ারুল কবীর, শিশির কুমার সরকার, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম তালুকদার, খোরশেদ আলম, সোহেল রানা, রাজু আহমেদ, রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
পিপিই ও মাস্ক বিতরন শেষে সৈয়দ জামান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ আক্তারুজ্জামান লিটনের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।