Views: 2
মোঃ আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
শ্রীপুরে আসন্ন ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসাবে মোঃ মোস্তফা কামাল সকলের কাছে দোয়া ও সামর্থন চেয়েছেন।
২নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এবং শৈলাট পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোস্তুফা কামাল ইতিপূর্বে গাজীপুর ২নং ওয়ার্ডে সকল পেশা শ্রেণীর মানুষের কাছে যেয়ে মেম্বার প্রার্থী হিসাবে সামর্থন ও দোয়া চাওয়াসহ তার প্রার্থীতা জানান দিচ্ছে।
এছাড়া সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ মোস্তুফা কামাল প্রতিদিন গাজীপুর ২নং ওয়ার্ডের পাড়া-মহল্লা, শৈলাট বাজার, বাশঁবাড়ি বাজার, সহ ওয়ার্ডের বিভিন্নস্থানে যেয়ে তিনি তার প্রার্থী হিসাবে কুশল বিনিময়, মতবিনিময় অব্যহত রেখেছে।