মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

বগুড়ায় ব্রীজ থেকে লাফ, অতঃপর মৃত্যু
স্টাফ রিপোর্টার / ৪৫৩ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

Views: 2

মোঃ নাজমুল হাসান নাজির

বগুড়ায় ব্রীজ থেকে লাফ দিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম(৪২)। তিন সন্তানের জনক শহিদুল ইসলাম শহরের কাটনারপাড়া আলিসোনার লেনের নুর ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে শহরের বৃন্দাবনপাড়া ও সুলতানগঞ্জ বারপাড়া সংযোগ ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

 

পরিবারের দাবি, নিহত শহিদুলের বুকে সমস্যা ছিল। পানিতে লাফ দিয়ে বুকে আঘাত পাওয়ায় তার পানিতে মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ছোট মেয়েকে সাথে নিয়ে বৃন্দাবন পাড়া ও সুলতানগঞ্জ পাড়া ব্রীজে গোসল করার জন্য আসে। এ সময় তিনি ছোট মেয়েকে ব্রীজের উপর দাঁড় করিয়ে বিলের পানিতে লাফ দিয়ে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে তিনটায় তার মৃতদেহ উদ্ধার করে।বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মাসুদ পারভেজ বলেন, আমরা দুপুর দুটোর দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। সেখানে ঘন্টাব্যাপী অভিযান শেষে ডুবুরিরা শহিদুল ইসলামের লাশ উদ্ধার করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update