শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

দূর্গাপূজাকে অবাধ ও সুষ্ঠ করতে আমরা বদ্ধপরিকর – এসপি সঞ্জিত কুমার রায় বিপিএ
স্টাফ রিপোর্টার / ৩৮৬ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

Views: 0

টাঙ্গাইল প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরেও উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নাগরপুর উপজেলায় ১১৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শুত্রুবার (২৩ অক্টোবর) বিকেলে আইন শৃখলা পরিস্থিতির সাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, ওসি তদন্ত বাহারুল খান বাহার, পূজা কমিটির আহবায়ক লক্ষ্মীকান্ত সাহা,যুগ্ন আহবায়ক বাবু শম্ভুনাথ সাহা, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র কুমার পৌদ্দার।

পরিদর্শকালে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত সাংবাদিকদের বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দূর্গাপূজাকে অবাধ ও সুষ্ঠ করতে আমরা বদ্ধপরিকর। হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই আনন্দকে অবাধ ও সুষ্ঠ করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়েছে। সাভাবিক ভাবে এবং উৎসব মুখর পরিবেশে যাতে করে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা দূর্গা উৎসব পালন করতে পারে তার জন্য জেলা ও উপজেলার সকল মন্দিরের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম মোতায়েন আছে। সেই সাথে তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য আনছার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। শারদীয় দুর্গাপূজা কে অবাধ ও সুষ্ঠ করতে আমরা বদ্ধপরিকর। এই উৎসবে কেহ যদি অপ্রিতিকর কিছু করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। কোন দুস্কৃতিকারী যেন আইন অমান্য করতে না পারে এবং সন্ত্রাসী কর্মকান্ড ঘাটাতে না পারে সে জন্য সবাইকে স্বচেতন থাকতে হবে। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update