সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

নরসিংদীতে সিভিল সার্জন এর কাগজপত্র ছাড়াই মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম
স্টাফ রিপোর্টার / ৬৭৬ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

Views: 3

নিজস্ব প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল অনুমোদন কাগজপত্র ছাড়াই উদ্বোধন করেন। সরেজমিনে গিয়ে জানা যায় গত বুধবার ১৬ ডিসেম্বর মনোহরদী বাসষ্ট্যান্ড এ মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালটি ক্ষমতার দাপট দেখিয়ে উদ্বোধনী কার্যক্রম আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে কার্যক্রম চালু করেছেন।

নরসিংদী সিভিল সার্জনের কর্মকর্তা সরোয়ার জাহান বুলবুল জানতে চাইলে তিনি জানান মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের কোনো কাগজপত্র আমাদের হাতে আসেনি, আমাদের কোন অনুমতিও নেয়নি। এদিকে হাসপাতাল উদ্বোধনের পর হতেই নিয়মিত সিজার করে আসছেন ডক্টর প্রিয়াঙ্কা পোদ্দার ।

ঢাকা থেকে আগত রোগীকে অজ্ঞান করেন শাহেদ আব্দুল ওয়াদুদ । হাসপাতালের চেয়ারম্যান আলী হোসেন খান সাংবাদিকদের জানান আমার হাসপাতালে সমস্ত কাগজপত্রগুলো বিভিন্ন দপ্তরে জমা দিয়েছি পর্যায়ক্রমে কাগজপত্র করে নিব ।

আমরা মনোহরদীর গ্রামীণ এ জনপদের মানুষকে প্রয়োজনের সময় দ্রুত গুণগত মানের স্বাস্থ্যসেবা প্রদানই আমাদের মূল উদ্দেশ্য। ডায়াবেটিক, চর্ম-যৌন, মেডিসিন সহ নানা রকমের বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে সঠিক স্বাস্থ্যসেবা দিতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি, হাসপাতালের কাগজপত্রাদি সঠিক করে হাসপাতাল চালু করার জন্য, অন্যথায় ঘটে যেতে পারে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update