Views: 0
নওগাঁ প্রতনিধিঃ
কৃষি শুমারী যদি সঠিক না হয় তাহলে সরকার বির্ব্রতকর অবস্থায় পড়ে। কয়টা গরু দান করলাম আর কয়টা গরু দান করলাম না, কতটুকু শবজি খেতে পারলাম আর কতটুকু মাছ খেতে পারলাম সেটা বড় কথা না। আমি এক বেলা পেট পুরে ভাত খেতে পারলাম কি না সেটাই বড় কথা। দেশ পরিচালনার জন্য সঠিক তথ্য আবশ্যক। সেটার উপর একটা সরকাররে উত্থান-পতন নির্ভর করে।
কৃষি বিভাগের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নির্ভূল তথ্য দিতে হবে। আপনাদের ওর্য়াডে ওর্য়াডে লোক রয়েছে। আপনাদের মত এত জনবল অন্য কোন বিভাগে নেই। কে কয় বিঘা আবাদ করলো, কে কত মন ধান পেল তার সঠিক তথ্য দিতে হবে।
বুধবার ১২টায় নিয়ামতপুর উপজলো পরিষদ মিলনায়তনে উপজেলা মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি দলকরোনা ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে সব সময় লিপ্ত রয়েছে। তারা আগে বলতো আগে আওয়ামীলীগের মন্ত্রীরা ভ্যাকসিন নিক তারপর জনগন নিবে। জনগনের মনে বিশ্বাস স্থাপনের জন্য আগে আমরাই ভ্যাকসিন নিয়েছি। তারা হয়তো কখন যে বলে বসবে আওয়ামীলীগের মন্ত্রীরা ভ্যাকসিন নিয়ে শেষ করে ফেলেছে। সাধারণ জনগণ পাচ্ছে না। আমরা তার উত্তর দেওয়ার জন্যও প্রস্তুত রয়েছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফার সরকার, অফিসার ইনচার্জ হুমায়ন কবির।
আরো ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজলো আওয়ামীলীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজলো কৃষি অফিসার আবদুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুজজামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূর-ই-আলম সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) বজলুর রশিদ, উপজেলা সমবায় অফিসার রুহুল আমীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির প্রমুখ।